বাঁশখালীর বন্যাদুর্গত মানুষের পাশে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের ত্রাণ কার্যক্রম, দুর্গত এলাকা ঘোষণার দাবি।
বাঁশখালীর বন্যাদুর্গত মানুষের পাশে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের ত্রাণ কার্যক্রম, দুর্গত এলাকা ঘোষণার দাবি।
মোহাম্মদ আমিনুল ইসলাম, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যাকবলিত ও পানিবন্দি মানুষের পাশে ত্রাণ সহায়তা নিয়ে দাঁড়িয়েছে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ। শনিবার (১১ জুলাই) সকাল ১০টা থেকে সংগঠনের উদ্যোগে উপজেলার বিভিন্ন দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ ও জরুরি চিকিৎসা সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এ কার্যক্রমের আওতায় সহস্রাধিক পানিবন্দি মানুষের মাঝে শুকনো খাবার, বিশুদ্ধ পানি, প্রয়োজনীয় ওষুধ, নগদ অর্থ এবং নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে। পাশাপাশি জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে একটি অ্যাম্বুলেন্সসহ পূর্ণাঙ্গ চিকিৎসক দলও প্রস্তুত রাখা হয়।
ত্রাণ কার্যক্রমে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মহাসচিব শায়খুল হাদিস অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইরের নেতৃত্বে উপস্থিত ছিলেন সংগঠনের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ এম. ইব্রাহীম আখতারী, যুগ্ম মহাসচিব এস. এম. হামেদ হোসাইন, ত্রাণ টিমের প্রধান অধ্যাপক ছৈয়দ হাফেজ আহমদ, দপ্তর সম্পাদক মাওলানা এ. এম. মঈনউদ্দীন চৌধুরী হালিম, সহ-অর্থ সম্পাদক মাওলানা মুহাম্মদ ওয়াহেদ মুরাদ, প্রচার সম্পাদক অধ্যক্ষ আল্লামা হেলাল উদ্দীন আলকাদেরী, টিম সচিব এম. কফিল উদ্দীন রানা, মাস্টার আনোয়ারুল আজিম, মাওলানা বশির আহমদ, মাওলানা শরিফ কাদেরী, ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দীন জাহেদ, কাজী সোলতান আহমদ, মাওলানা সিরাজুল হক, এম. আহমদ রেজা, মুহাম্মদ মামুনুর রশিদ, আবুল ফয়েজ মামুন, মুহাম্মদ শিহাব উদ্দীনসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
ত্রাণ বিতরণকালে অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেন, বাঁশখালীর বিভিন্ন ইউনিয়ন এখনো বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত। অনেক মানুষের বসতঘর, ক্ষেত-খামার ও ফসলি জমি নষ্ট হয়ে গেছে এবং বহু পরিবার খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।
তিনি সরকারের প্রতি বাঁশখালীকে দুর্গত এলাকা ঘোষণা করে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে দেশের বিভিন্ন স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠনকে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
উল্লেখ্য, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় ত্রাণ কার্যক্রম বাস্তবায়নে সংগঠনের চট্টগ্রাম দক্ষিণ জেলা ও বাঁশখালী উপজেলা শাখা সার্বিক সহযোগিতা প্রদান করে।


আপনার মতামত লিখুন
Array