বাঁশখালীর বন্যাদুর্গত মানুষের পাশে বাঁশখালী প্রবাসী ফাউন্ডেশন, উপহার সামগ্রী বিতরণ।
বাঁশখালীর বন্যাদুর্গত মানুষের পাশে বাঁশখালী প্রবাসী ফাউন্ডেশন, উপহার সামগ্রী বিতরণ।
মোহাম্মদ আমিনুল ইসলাম, চট্টগ্রাম (বাঁশখালী) প্রতিনিধি:
“আর্ত মানবতার সেবায়”—এই প্রত্যয়কে ধারণ করে সামাজিক ও মানবিক সংগঠন বাঁশখালী প্রবাসী ফাউন্ডেশন বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে।
সম্প্রতি ফাউন্ডেশনের উদ্যোগে বাঁশখালীর বন্যাকবলিত এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রয়োজনীয় উপহার সামগ্রী বিতরণ করা হয়। দুর্যোগের এই কঠিন সময়ে সংগঠনটির এমন মানবিক উদ্যোগ স্থানীয় মানুষের মাঝে স্বস্তি ও আশার সঞ্চার করেছে।
উপহার সামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের অর্থ সম্পাদক মো. রুহুল আমিন, সহ-অর্থ সম্পাদক আলী আকবর, সহ-অর্থ সম্পাদক মীর মো. জিল্লুর করিম, হাফেজ আরিফুল ইসলামসহ সংগঠনের অন্যান্য সহযোগীরা।
এ সময় অনলাইনের মাধ্যমে যুক্ত থেকে সার্বিক দিকনির্দেশনা ও শুভেচ্ছা জানান ফাউন্ডেশনের মহাসচিব মাওলানা মোহাম্মদ বেলাল উদ্দীন।
সংগঠনের নেতৃবৃন্দ বলেন, মানবিক সংকটের এই সময়ে সমাজের বিত্তবান ব্যক্তি ও প্রবাসীদের আরও বেশি করে দুর্গত মানুষের পাশে দাঁড়ানো প্রয়োজন। বাঁশখালীর প্রতিটি অসহায় পরিবারের মুখে হাসি ফোটাতে এবং তাদের দুর্ভোগ লাঘবে বাঁশখালী প্রবাসী ফাউন্ডেশনের এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন
Array