“বাকি সময়টুকু জনগণের কল্যাণে বিলিয়ে দিতে চান ঢেমশার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু তাহের, সততা ও জবাবদিহিতার এক অনন্য প্রতীক”।
বাকি সময়টুকু জনগণের কল্যাণে বিলিয়ে দিতে চান ঢেমশার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু তাহের, সততা ও জবাবদিহিতার এক অনন্য প্রতীক।
সাতকানিয়া চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ৮নং ঢেমশা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মো: আবু তাহের তাঁর সততা, কর্মদক্ষতা এবং নিঃস্বার্থ সমাজসেবার মাধ্যমে সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছেন। দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি ইউনিয়নের প্রশাসনিক কর্মকাণ্ডে স্বচ্ছতা আনা এবং নাগরিক অধিকার নিশ্চিত করতে আপসহীন ভূমিকা পালন করে আসছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি ব্যক্ত করেছেন তাঁর মূল লক্ষ্য— জীবনের বাকি সময়টুকু তিনি সম্পূর্ণভাবে ঢেমশাবাসীর সেবায় ও কল্যাণে বিলিয়ে দিতে চান।
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সর্বস্তরের মানুষের মনে জায়গা করে নেওয়া এই প্রবীণ সেবক মনে করেন, একটি সমাজ বা ইউনিয়নকে বদলে দিতে হলে শুধু প্রতিশ্রুতির ফুলঝুরি নয়, দরকার প্রকৃত দায়িত্বশীল নেতৃত্ব। ঢেমশাবাসীর দীর্ঘদিনের দাবি ও আকাঙ্ক্ষা পূরণ করতে তিনি নিজেকে উৎসর্গ করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, জনাব মো: আবু তাহের শুধু একজন জনপ্রতিনিধিই নন, বরং দীর্ঘদিন ধরে ঢেমশার মানুষের সুখ-দুঃখ, সমস্যা-সম্ভাবনা ও নাগরিক দুর্ভোগের সাথে নিবিড়ভাবে জড়িয়ে থাকা একজন পরীক্ষিত ও দক্ষ জনসেবক। মাঠপর্যায়ে সাধারণ মানুষের পাশে থাকা, সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করা এবং পরিচ্ছন্ন ও সৎ ভাবমূর্তি বজায় রাখার কারণে তিনি আজ সর্বস্তরের মানুষের মণিকোঠায় স্থান করে নিয়েছেন।
বর্তমান বাস্তবতায় ঢেমশা ইউনিয়নের আপামর জনসাধারণ এখন এমন একজন স্থায়ী নেতৃত্ব প্রত্যাশা করছেন, যিনি জনগণের কষ্টকে নিজের মনে করে অনুধাবন করবেন, যিনি ঢেমশার সামগ্রিক উন্নয়নকে সর্বদাই নিজের ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখবেন, এবং যিনি একটি সম্পূর্ণ দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক স্থানীয় প্রশাসন গড়ে তুলবেন। সাধারণ ভোটারদের মতে, নাগরিক অধিকার নিশ্চিত করতে এবং অন্যায়ের বিরুদ্ধে সাহসী ভূমিকা পালনে আবু তাহেরের মতো যোগ্য ও পরিচ্ছন্ন ইমেজের নেতার কোনো বিকল্প নেই।
এলাকার সচেতন মহল ও তরুণ সমাজ মনে করে, ব্যক্তি বা দলের সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ঢেমশার বৃহত্তর স্বার্থে এবং একটি আধুনিক ও মডেল ইউনিয়ন বিনির্মাণে সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ হওয়া এখন সময়ের দাবি। ঢেমশার উন্নয়ন, শান্তি ও অগ্রগতির ধারা বজায় রাখতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: আবু তাহের-এর হাতকে শক্তিশালী করার লক্ষ্যে দলমত নির্বিশেষে সাধারণ জনগণ আজ একতাবদ্ধ।


আপনার মতামত লিখুন
Array