খুঁজুন
মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১৩ শ্রাবণ, ১৪৩৩ | ই-পেপার |
ads

বান্দরবানে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে সর্বস্তরের সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন।

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১২ মার্চ, ২০২৫, ১১:৪৫ অপরাহ্ণ
বান্দরবানে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে সর্বস্তরের সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন।

বান্দরবানে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে সর্বস্তরের সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন।

বান্দরবান প্রতিনিধি।

দেশব্যাপী ধর্ষণ ও নারী নিপীড়নের ঘটনার সুষ্ঠ তদন্ত ও ধর্ষকদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছেন “ বান্দরবানের সর্বস্তরের সাধারণ শিক্ষার্থীরা”। বুধবার (১২মার্চ) সকাল ১২টার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বান্দরবানের সাধারণ শিক্ষার্থী ও সর্বস্তরের জনতা জড়ো হয়ে মানববন্ধনে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি চেয়ে নানা রকম স্লোগান ও শাস্তি কার্যকরের দাবি জানান। এসময় শিক্ষার্থী ও সাধারণ জনতা “উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস জাস্টিস”, “উই ওয়ান্ট জাস্টিস, হ্যাংক দ্য র‌্যাপিস্ট”, “আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই~ নাই”,“তুমি কে? আমি কে? আছিয়া, আছিয়া”, এমন স্লোগান দিতে থাকেন। মানববন্ধনে সমাজ সেবক মোঃ ইসমাইল বলেন, যে ধর্ষকরা আমাদের মা-বোনদের ইজ্জতের উপর হাত দিচ্ছে তাদের বিরুদ্ধে যতদূত সম্ভব কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং যারা আমাদের মা-বোনদের শরীরে হাত দিচ্ছে তাদের হাত ভেঙ্গে চুরমার করে দিতে হবে। আজ এইখানে আমরা আওয়াজ তুলে বলতে চাই “সারা বাংলা খবর দে,ধর্ষকদের কবর দে”। মানবাধিকার কর্মী ও সুশাসনের জন্য নাগরিক বান্দরবান পার্বত্য জেলা কমিটির সভাপতি ডনাই প্রু নেলী লিলি বলেন এখন কোনও মা-বাবা ধর্ষকের বিরুদ্ধে জাগে নাই যদি মা-বাবারাই জাগত তাহলে কোন ধর্ষক নারীদের উপর ঝাঁপিয়ে পড়তে পারত না। তিনি আরো বলেন বাংলাদেশের মাটিতে কোন ধর্ষককে তোমরা রেহাই দিবে না। ধর্ষকের কোনো জাত নায়, ধর্ম নয়, ধর্ষকের পরিচয় শুধু ধর্ষক। একজন মা ১০মাস ১০ দিন গর্ভে ধারণ করে একজন সন্তান জন্ম দেন ধর্ষক হওয়ার জন্য না এমনকি কোন মা-ই চাই না ধর্ষকের মা ও হতে চাই না। কোন সন্তান যদি ধর্ষক হয় তাকে আইনের হাতে তুলে দিতে হবে এবং কঠোর শাস্তি দিতে হবে। তিনি সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বলেন, তোমরা সকলেই নিজ নিজ অবস্থান থেকে জেগে উঠো, সকলকে জেগে উঠতে হবে। মানববন্ধনে অন্যান্য শিক্ষার্থীরা আরো দাবি জানান ধর্ষকের একমাত্র শাস্তি হলো ফাঁসি। যদি ধর্ষককে ফাঁসির দড়িতে ঝুলাতে প্রশাসনের কোন ধরত বা মায়া থাকে তাহলে প্রশাসন আমাদের কাছ থেকে দড়ি নিতে পারে। পাশাপাশি অন্য বক্তা বলেন আমরা শুধু ধর্ষণের পরে ধর্ষকের কি কি শাস্তি হবে সেই দাবি জানাচ্ছি কিন্তু ধর্ষণের আগে আমাদের করণীয় কি সেই বিষয়ে কোন দাবি বা পদক্ষেপ জানাচ্ছি না। আমরা চাই বাংলাদেশে শিথিল পরিস্থিতি হোক, আমরা নারীরা নিরাপদে রাস্তায় বের হতে চাই, বর্তমানে দেশের যে অবস্থা, আমরা দিনের বেলায় ও অনিরাপদ। যেখানে ৪বছরের শিশু ধর্ষণ হচ্ছে, সেখানে আমরা নিরাপদে থাকার প্রশ্নই আসে না! পাশাপাশি তারা সরকারের কাছে দাবি জানান, আমরা নিরাপদে হাঁটতে চাই, নিরাপদে বাচঁতে চাই। প্রত্যেকটা এলিগেশন, এভিডেন্সের ভিত্তিতে ২৪ঘন্টার মধ্যে ধর্ষকের বিচার করতে হবে । আমরা নিরাপত্তা চাই। ধর্ষকদের এমন শাস্তি চাই যা দেখে অন্যদের এই কাজ করতে বারবার ভাবতে হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয়কে স্মারকলিপি প্রদান করা হয়।

এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ছাত্র পরিষদের বান্দরবার জেলা সভাপতি মোঃ আসিফ ইকবাল, মানবাধিকার কর্মী ও সুশাসনের জন্য নাগরিক বান্দরবান পার্বত্য জেলা কমিটির সভাপতি ডনাই প্রু নেলী লিলি, সিনিয়ন সহ-সভাপতি অংচমং মারমা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

থানচিতে ক্যাথলিক রিলিফ সার্ভিস বিতরণ।

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ণ
থানচিতে ক্যাথলিক রিলিফ সার্ভিস বিতরণ।

থানচিতে ক্যাথলিক রিলিফ সার্ভিস বিতরণ।

রেমবো ত্রিপুরা,থানচি (বান্দরবান) প্রতিনিধি:

 

ক্যাথলিক রিলিফ সার্ভিস (CRS) এর সহযোগিতায়, বান্দরবান পার্বত্য জেলা থানচি উপজেলার সদর ও বলিপাড়া ইউনিয়নে অতি বৃষ্টি, পাহাড়ী ঢল ও পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্ত ২০০ প‌রিবারকে খাদ্য সহায়তা চাল, মুসর ডাল, লবণ, তেল, আলু, বিস্কুট ও পানি বিতরণ করা হয়েছে। বিতরণ কার্যক্রম আয়োজন করেন, কারিতাস বাংলাদেশ চট্টগ্রাম অঞ্চল।

 

সোমবার থানচি উপজেলার সদরের ৭৭ ও বলিপাড়া ইউনিয়নের ১৬৩ পরিবারে মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, থানচি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অং প্রু ম্রো, বলিপাড়া ইউনিয়নের সংরক্ষিত নারী আসনে ১,২,৩ ওয়ার্ডের মহিলা মেম্বার গোপাদেবী চাকমা, বাগান পাড়ার কারবারি উশিমং মারমাসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

বন্যা পরবর্তী সময়ে এ সকল নিত্য প্রয়োজণীয় উপকরণ পেয়ে উপকারভোগীরা স্বস্তি বোধ করেন এবং কারিতাসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। খাদ্য সহায়তা বিতরণকালে আরো উপস্থিত ছিলেন, কারিতাস বাংলাদেশ চট্টগ্রাম অঞ্চল থানচি উপজেলার মাঠ কর্মকর্তা ক্লেমেন্ট লিংকন গমেজ ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

বন্যাকবলিত কাথরিয়া ইউনিয়নে প্রাণিখাদ্য ও ভেটেরিনারি ওষুধ বিতরণ।

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৯:৩৫ পূর্বাহ্ণ
বন্যাকবলিত কাথরিয়া ইউনিয়নে প্রাণিখাদ্য ও ভেটেরিনারি ওষুধ বিতরণ।

বন্যাকবলিত কাথরিয়া ইউনিয়নে প্রাণিখাদ্য ও ভেটেরিনারি ওষুধ বিতরণ।

মোহাম্মদ আমিনুল ইসলাম স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম।

 

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাথরিয়া ইউনিয়নের খামারি ও গবাদিপশু পালনকারীদের সহায়তায় প্রাণিখাদ্য ও ভেটেরিনারি ওষুধ বিতরণ করেছে বাঁশখালী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল।

 

দুর্যোগ-পরবর্তী সময়ে গবাদিপশুর খাদ্যসংকট এবং বিভিন্ন রোগের ঝুঁকি মোকাবিলায় এ সহায়তা কর্মসূচির আয়োজন করা হয়। এতে বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকার খামারি ও পশুপালকরা প্রয়োজনীয় প্রাণিখাদ্য এবং পশুর চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন।

 

প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তারা জানান, বন্যার কারণে অনেক খামার ও গবাদিপশুর খাদ্য মজুদ নষ্ট হয়ে গেছে। পাশাপাশি দীর্ঘদিন পানিবন্দি থাকার কারণে পশুর বিভিন্ন সংক্রামক ও অসংক্রামক রোগের ঝুঁকি বেড়েছে। এসব বিষয় বিবেচনায় ক্ষতিগ্রস্ত খামারিদের পাশে দাঁড়াতে এ সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

 

এ সময় খামারিদের গবাদিপশুর সঠিক পরিচর্যা, নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা, বিশুদ্ধ পানি সরবরাহ এবং রোগ প্রতিরোধে প্রয়োজনীয় পরামর্শও প্রদান করেন প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তারা। পাশাপাশি কোনো পশু অসুস্থ হলে দ্রুত উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়।

 

স্থানীয় উপকারভোগীরা এ উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, বন্যার কারণে গবাদিপশু রক্ষা ও খাদ্য জোগান নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছিল। এ ধরনের সহায়তা তাদের ক্ষতি কাটিয়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

বাঁশখালী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল জানিয়েছে, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত খামারিদের প্রয়োজন অনুযায়ী সরকারি নির্দেশনা ও বরাদ্দের আওতায় সহায়তা কার্যক্রম পর্যায়ক্রমে অব্যাহত থাকবে।

বন্যার দুর্দিনে সাধনপুরের অসহায় মানুষের পাশে চেয়ারম্যান পদপ্রার্থী হারুনুর রশিদ মোল্লা।

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৯:১৫ পূর্বাহ্ণ
বন্যার দুর্দিনে সাধনপুরের অসহায় মানুষের পাশে চেয়ারম্যান পদপ্রার্থী হারুনুর রশিদ মোল্লা।

বন্যার দুর্দিনে সাধনপুরের অসহায় মানুষের পাশে চেয়ারম্যান পদপ্রার্থী হারুনুর রশিদ মোল্লা।

মোহাম্মদ আমিনুল ইসলাম স্টাফ রিপোর্টার, (চট্টগ্রাম):

 

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ২নং সাধনপুর ইউনিয়নের অসহায় ও দুর্গত পরিবারের পাশে দাঁড়িয়েছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জনাব হারুনুর রশিদ মোল্লা। তাঁর পক্ষ থেকে বন্যাকবলিত বিভিন্ন পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

বন্যার পানিতে ঘরবাড়ি, সহায়-সম্বল ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র হারিয়ে অনেক পরিবার মানবেতর জীবনযাপন করছে। এমন কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘবের উদ্দেশ্যে এই সহায়তা কর্মসূচির আয়োজন করা হয়। উপহার সামগ্রী হাতে পেয়ে উপকারভোগী পরিবারগুলোর মুখে স্বস্তির হাসি ফুটে ওঠে।

 

সহায়তা বিতরণকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। এ সময় তারা বলেন, দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবিকতার পরিচয়। সমাজের বিত্তবান ব্যক্তি ও সামাজিকভাবে দায়িত্বশীল মানুষ এভাবে এগিয়ে এলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত ঘুরে দাঁড়ানোর সাহস পাবে।

 

হারুনুর রশিদ মোল্লার পক্ষ থেকে জানানো হয়, মানুষের সুখ-দুঃখে পাশে থাকা তাঁর নৈতিক ও সামাজিক দায়িত্ব। বন্যাদুর্গত মানুষের এই সংকটময় সময়ে সামান্য সহায়তার মাধ্যমে তাদের পাশে থাকার চেষ্টা করা হয়েছে। ভবিষ্যতেও এলাকার মানুষের যেকোনো দুর্যোগ ও প্রয়োজনের সময়ে মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

 

সহায়তা পাওয়া কয়েকজন উপকারভোগী জানান, বন্যায় তাদের ঘরবাড়ি ও জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন সময়ে পাওয়া এই সহায়তা তাদের জন্য অনেকটাই স্বস্তির এবং এটি তাদের কঠিন সময় মোকাবিলায় কিছুটা হলেও সহায়ক হবে।

 

স্থানীয়দের মতে, দুর্যোগ মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের সচেতন ও সামর্থ্যবান ব্যক্তিদের এমন মানবিক উদ্যোগ ক্ষতিগ্রস্ত মানুষের জীবন পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।