বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ শ্রমিক ও অসহায় মানুষের পাশে কাঠ ব্যবসায়ী সমিতি।
বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ শ্রমিক ও অসহায় মানুষের পাশে কাঠ ব্যবসায়ী সমিতি।
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:
বান্দরবানে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় কর্মহীন হয়ে পড়া অসহায় ও দুস্থ শ্রমিকদের পাশে দাঁড়িয়েছে বান্দরবান জেলা কাঠ ব্যবসায়ী সমিতি। মানবিক উদ্যোগের অংশ হিসেবে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ জন মানুষের হাতে নগদ অর্থ তুলে দিয়েছেন সংগঠনটির নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার ১৬ই জুলাই বান্দরবান জেলা কাঠ ব্যবসায়ী সমিতির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ মানবিক সহায়তা প্রদান করা হয়। সমিতির পক্ষ থেকে মোট ২ লাখ টাকা ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করা হয়।
সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা কাঠ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যাবসায়ী, সমাজসেবক জাহাঙ্গীর আলম চৌধুরী, সহ-সভাপতি হাজী আবুল বশর, যুগ্ম সম্পাদক কাওছার, কোষাধ্যক্ষ মহিউদ্দীন, দপ্তর সম্পাদক সিরাজুল ইসলাম এবং নির্বাহী সদস্য আবদুল্লাহ আল আরমান, মো. আসিফ ও মো শামীম হোসেন।
এ সময় বক্তারা বলেন, বান্দরবানে বন্যায় কাঠ ব্যবসার সাথে জড়িত শ্রমিকসহ নিম্নআয়ের মানুষজন মানবেতর জীবনযাপন করছেন। তাদের কষ্ট লাঘবে সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে সমিতি এই ছোট উদ্যোগ গ্রহণ করেছে। ভবিষ্যতেও মানবিক যেকোনো প্রয়োজনে তারা মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
সংগঠনটির এমন প্রশংসনীয় উদ্যোগকে স্থানীয়রা সাধুবাদ জানিয়েছেন। স্থানীয় সচেতন মহল মনে করেন, ব্যবসায়ী সংগঠনের এই ধরনের কার্যক্রম দুর্যোগকালীন সময়ে ক্ষতিগ্রস্তদের মনোবল বাড়াতে এবং ঘুরে দাঁড়াতে সাহস যোগাবে।


আপনার মতামত লিখুন
Array