বান্দরবানে বন্যা মোকাবিলায় মানবিকতার এক উজ্জ্বল নাম আসিফ ইকবাল।
বান্দরবানে বন্যা মোকাবিলায় মানবিকতার এক উজ্জ্বল নাম আসিফ ইকবাল।
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:
সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) এর সভাপতি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বান্দরবান জেলা শাখার আহ্বায়ক আসিফ ইকবাল।
গত কয়েকদিনের টানা বর্ষণে বান্দরবানের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকিতে ছিলো জনবসতি। এতে পানি বন্দি হয়ে পড়েন জেলার বহু মানুষ। এমতবস্থায় ব্যক্তিগত এবং সাংগঠনিক উদ্যোগে আসিফ ইকবাল তার কর্মীদের নিয়ে নেমে পড়েছিলেন ত্রাণ ও উদ্ধার তৎপরতায়। দুর্গম এলাকাগুলোতে ঝুঁকি নিয়ে তিনি পৌঁছাচ্ছেন বন্যার্তদের কাছে, বাড়িয়ে দিয়েছেন সহযোগিতার হাত।
সরেজমিনে দেখা যায়, বানের পানিতে প্লাবিত এলাকার ঘরবাড়িগুলোতে গিয়ে আটকা পড়া মানুষজনকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিতে নিরলস ভাবে ভূমিকা রাখেন তিনি। এছাড়া, বিশুদ্ধ পানি, শুকনো খাবার ও জরুরি ওষুধ নিয়ে দুর্গত মানুষের দ্বারে দ্বারে ছুটেছেন এই ছাত্রনেতা। পাহাড়ের দুর্গম পথ আর কাদা মাড়িয়ে তার এই মানবিক কর্মকাণ্ড স্থানীয় জনগণের মাঝে তৈরি করেছে নতুন আশার সঞ্চার।
এ বিষয়ে আসিফ ইকবাল বলেন, ছাত্রজীবন থেকেই মানুষের বিপদে পাশে দাঁড়ানোকে আমি আমার দায়িত্ব মনে করি। বান্দরবানের এই বন্যা পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। আমরা আমাদের সাধ্যমতো অসহায় মানুষগুলোর পাশে থাকার চেষ্টা করেছি। শুধুমাত্র ত্রাণ বিতরণ নয়, বরং বিপদের দিনে একে অপরের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব।
স্থানীয় বাসিন্দারা জানান, সরকারি সহযোগিতার পাশাপাশি আসিফ ইকবালের মতো তরুণ নেতাদের এই নিরলস প্রচেষ্টা দুর্গত মানুষদের মানসিকভাবে সাহস জোগিয়েছে। জনপ্রতিনিধি বা প্রশাসনের পাশাপাশি তরুণ প্রজন্মের এমন সক্রিয় অংশগ্রহণ বান্দরবানের মানুষের দুর্যোগ মোকাবিলায় নতুন শক্তি জোগাচ্ছে।
প্রাকৃতিক দুর্যোগে মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দেওয়া আসিফ ইকবাল কেবল একজন ছাত্রনেতাই নন, তিনি আজ বান্দরবানের সাধারণ মানুষের কাছে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। বন্যায় ক্ষতিগ্রস্তদের দুর্ভোগ না কমা পর্যন্ত তার এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন
Array