বান্দরবানে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস ও জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন।
বান্দরবানে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস ও জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন।
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে পালিত হয়েছে জুলাই শহিদ দিবস। এই উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার সকালে বান্দরবান পার্বত্য জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের কর্মসূচি পালন করা হয়।
সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। সেখানে দেশের বীর জুলাই শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বান্দরবানের জেলা প্রশাসক: সানিউল ফেরদৌস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান ৩০০ নং আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক রাজপুত্র সাচিং প্রু জেরী এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য মাধবী মারমা, জেলা পুলিশ সুপার: মোঃ ওহাবুল ইসলাম খন্দকার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বান্দরবান জেলা কমিটির আহ্বায়ক ও পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের সভাপতি: আসিফ ইকবাল সহ জেলার বিভিন্ন সরকারি বেসরকারি ঊর্দ্ধতন কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যম ব্যক্তিবর্গরা এ সময় উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের স্বৈরাচারী সরকারের পতন ও দেশের প্রতিটি মানুষের তার ন্যায্য স্বাধিকার অর্জনে জুলাই শহিদদের আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে। আজকের এই দিনটি আমাদের দেশপ্রেম ও আত্মত্যাগের শিক্ষায় উজ্জীবিত হওয়ার প্রেরণা জোগায়। নতুন প্রজন্মের মাঝে জুলাই শহিদদের আদর্শ ও তাদের আত্মত্যাগের চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান বক্তারা।
কর্মসূচি শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়।


আপনার মতামত লিখুন
Array