বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।
বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।
নিজস্ব প্রতিবেদক:
বান্দরবানে মাদকবিরোধী অভিযানে ১০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ রুনা আক্তার নামের এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
আজ শুক্রবার (৩ জুলাই) বিকেল আনুমানিক ৪টা ১০ মিনিটে বান্দরবান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসস্টেশন এলাকার লন্ডন রেস্টুরেন্টের সামনের রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রুনা আক্তার বান্দরবানের লামা থানার নুনের বিল পাড় এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, সদর থানার এসআই ত্রিরতন বড়ুয়ার নেতৃত্বে একটি চৌকস দল দিবাকালীন কিলো-১ ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে বাসস্টেশন এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন হিসেবে রুনা আক্তারকে তল্লাশি করে তার হেফাজত থেকে ১০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পার্বত্য জেলাকে মাদকমুক্ত রাখতে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।


আপনার মতামত লিখুন
Array