বান্দরবান রোয়াংছড়িতে বৃক্ষরোপণ ও চারাগাছ বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত।
বান্দরবান রোয়াংছড়িতে বৃক্ষরোপণ ও চারাগাছ বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত।
বান্দরবান প্রতিনিধি: সুকেল তঞ্চঙ্গ্যা।
“সারা দেশে ২৫ কোটি চারাগাছ রোপণ, বর্তমান সরকারের অঙ্গীকার” এই প্রতিপাদ্য কে সামনে রেখে বান্দরবান জেলা কাঠ ব্যাবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত জেলার রোয়াংছড়ি উপজেলার উসারা লাইব্রেরী প্রাঙ্গণে আজ: ১০ই আগস্ট সোমবার সকালে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
বান্দরবান জেলা কাঠ ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা ৩০০নং আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক রাজপুত্র সাচিং প্রু জেরী এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মিস তাজমিন আলম তুলি, জেলা বিভাগীয় বন কর্মকর্তা মোঃ তৌফিকুল ইসলাম, “প্লল্পাউড প্ল্যান্টেশন” জেলা বিভাগীয় বন কর্মকর্তা মোঃ আবু ইউসুফ, রোয়াংছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা এহসানুল হক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সা শৈ প্রু মার্মা এবং সভায় সভাপতিত্ব করেন জেলা কাঠ ব্যাবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি হাজী আবুল বাশর সহ জেলা বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, আজকের এই বৃক্ষরোপণ ও চারাগাছ বিতরণ কর্মসূচী কেবল কিছু গাছ লাগানোর আনুষ্ঠানিকতা নয়; এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করার লড়াই। পাহাড়ের প্রকৃতি আজ নানাভাবে হুমকির মুখে—কোথাও পাহাড় কাটা হচ্ছে, কোথাও নির্বিচারে গাছ নিধন চলছে। এর ফলে আমাদের জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বাড়ছে। রোয়াংছড়ির প্রতিটি পাড়ায় এবং বাড়ির আঙিনায় ফলজ, বনজ ও ঔষধী গাছ লাগানোর মাধ্যমে আমাদের এই সবুজ ধারা অব্যাহত রাখতে হবে।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে উপকারভোগী সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা মাঝে ৭-৮ জাতের ২০ হাজার বনজ ও ফলজ গাছের চারা বিতরণ করার মাধ্যমে আয়োজিত অনুষ্ঠান সম্পন্ন করা হয়।


আপনার মতামত লিখুন
Array