মানুষের পাশে সর্বক্ষণ: বান্দরবান পৌরবাসীর আস্থার প্রতীক হয়ে উঠেছেন প্রশাসক মনজুরুল হক।
মানুষের পাশে সর্বক্ষণ: বান্দরবান পৌরবাসীর আস্থার প্রতীক হয়ে উঠেছেন প্রশাসক মনজুরুল হক।
বান্দরবান প্রতিনিধি: সুকেল তঞ্চঙ্গ্যা।
প্রকৃতির রোষানলে যখন বিপর্যস্ত বান্দরবান পৌর এলাকা, ঠিক তখনই সাধারণ মানুষের ত্রাতা হিসেবে আবির্ভূত হয়েছেন পৌর প্রশাসক মো. এস এম মনজুরুল হক। সাম্প্রতিক ভয়াবহ বন্যায় পানিবন্দি অসহায় মানুষের পাশে থেকে উদ্ধারকাজ, ত্রাণ ও খাদ্য সামগ্রী বিতরণ এবং পরিস্থিতি স্বাভাবিক করতে তাঁর দিনরাত নিরলস শ্রম ও সাহসী নেতৃত্ব স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসিত হচ্ছে।
বান্দরবানের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বন্যার পানি বৃদ্ধির সাথে সাথেই জীবনের ঝুঁকি নিয়ে মাঠ পর্যায়ে কাজ শুরু করেন প্রশাসক মোঃ এস এম মনজুরুল হক। ঘরবাড়ি থেকে পানিবন্দি মানুষজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া থেকে শুরু করে আশ্রয়কেন্দ্রগুলোতে খাদ্য, সুপেয় পানি ও জরুরি চিকিৎসা সেবা পৌঁছে দিতে তিনি সরাসরি তদারকি করেছেন। তাঁর এই সক্রিয় উপস্থিতি সাধারণ মানুষের মনে যেমন সাহস জুগিয়েছে, তেমনি দুর্যোগ মোকাবিলায় নতুন এক দৃষ্টান্ত স্থাপন করেছে।
স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, গত কয়েক দশকের বন্যায় এমন তৎপরতা খুব একটা চোখে পড়েনি। শহরের ইসলামপুর, হাফেজঘোনাও মধ্যম পাড়াসহ বিভিন্ন এলাকায় বন্যার পানি প্রবেশের পর থেকেই প্রশাসক নিজ হাতে ত্রাণ ও খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। দুর্যোগের প্রতিটি মুহূর্তে তাঁকে মানুষের পাশে থাকতে দেখে পৌরবাসী অভিভূত।
এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন, বন্যার সময় আমাদের ঘরে যখন পানি উঠেছিল, তখন নিজের জীবনের পরোয়া না করে প্রশাসক মহোদয় আমাদের খোঁজখবর নিয়েছেন। তাঁকে দেখে মনে হয়েছে, তিনি শুধু একজন সরকারি কর্মকর্তা নন, বরং আমাদের পরিবারের একজন অভিভাবক। শুধু উদ্ধারকাজেই নয়, বন্যা পরবর্তী ক্ষয়ক্ষতি নিরুপণ এবং দ্রুততম সময়ের মধ্যে জনজীবন স্বাভাবিক করতেও তিনি বিশেষ নির্দেশনা দিয়েছেন। বিশেষ করে ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট ও বিদ্যুৎ ব্যবস্থা সচল করতে তিনি সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের নিয়ে নিরলস কাজ করে যাচ্ছেন।
পৌর প্রশাসক মো. এস এম মনজুরুল হক বলেন, বান্দরবান পৌরসভার প্রতিটি নাগরিক আমার পরিবারের সদস্যের মতো। দুর্যোগের সময় মানুষের পাশে থাকা আমার দায়িত্ব ও নৈতিক কর্তব্য। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী মানুষের কষ্ট লাঘবে পৌর প্রশাসন সব সময় সচেষ্ট রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
দুর্যোগে বিপন্ন মানুষের আস্থার প্রতীক হয়ে ওঠা এই প্রশাসক ও তাঁর টিমের মানবিক এই কর্মযজ্ঞ পুরো জেলা জুড়ে এখন আলোচনার কেন্দ্রে। সচেতন মহলের মতে, প্রশাসনিক উচ্চপদস্থ কর্মকর্তাদের এমন মানবিক আচরণ ও সাহসী নেতৃত্বই দুর্যোগ মোকাবিলায় সাধারণ মানুষের আস্থা ধরে রাখার মূল শক্তি।


আপনার মতামত লিখুন
Array