মাহা ওয়াগ্যোয়াই পোয়ে উৎসবের ম্যারাথনে হিল রানার্সের সাফল্য
মাহা ওয়াগ্যোয়াই পোয়ে উৎসবের ম্যারাথনে হিল রানার্সের সাফল্য
মোঃ আরিফ বান্দরবান;
বান্দরবানে মাহা ওয়াগ্যোয়াই পোয়ে (প্রবারণা পূর্ণিমা) ২০২৬ ও ম্রাইমা সাক্রয়ই ১৩৮৮ উপলক্ষে মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সপ্তাহব্যাপী ধর্মীয়, সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির অংশ হিসেবে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
রবিবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৬টায় বান্দরবান-রাঙামাটি সড়কের ক্যামলং যাত্রীছাউনি থেকে প্রতিযোগিতা শুরু হয়। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কেএস মং প্রতিযোগিতার উদ্বোধন করেন।
প্রতিযোগিতায় নারী ও পুরুষ মিলিয়ে ২২ জন অংশ নেন। ক্যামলং যাত্রী ছাউনি থেকে শুরু হয়ে স্বর্ণমন্দির, বালাঘাটা, ট্রাফিক মোড় ও রাজার মাঠ হয়ে উজানীপাড়ার চৌরাস্তার মোড়ে গিয়ে দৌড় শেষ হয়।
পুরুষ বিভাগে প্রথম স্থান অর্জন করেন জসিং থোয়াই মারমা এবং দ্বিতীয় হন বান্দরবান হিল রানার্স কমিটির সহসভাপতি ক্য ক্য মারমা। এ বিভাগে তৃতীয় স্থান অর্জন করেন উবাচিং মারমা।
প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান তিনজনে বান্দরবান হিল রানার্স প্রতিনিধি অর্জন করেন।
নারী বিভাগে প্রথম হন হ্লামে ছাই মারমা, দ্বিতীয় ছাইমে থুই মারমা, তৃতীয় হন খিং খিং সাইং মারমা এবং ৪র্থ স্থান অর্জন করেন কলি চৌধরী।
তৃতীয় এবং ৪র্থ স্থান দুইজনেই বান্দরবান হিল রানার্স কমিটি প্রতিনিধি দল।
পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কেএস মং।
সাংবাদিক কিকি উ-এর সঞ্চালনায় এবং থুইসিং প্রু লুবুর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উৎসব উদযাপন পরিষদের সভাপতি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য চনুমং, সাংস্কৃতিক ব্যক্তিত্ব উ উইন মং জলি, বান্দরবান হিল রানার্স কমিটির সভাপতি ডা. শান্তানু দাশ, বান্দরবান হিল রানার্স কমিটির সাধারণ সম্পাদক মো. আরিফ, আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক উছোমং মারমা, হিল রানার্স কমিটির সদস্য রবিউল হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।


আপনার মতামত লিখুন
Array