রুহিয়ায় বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
রুহিয়ায় বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
মোঃ শফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-আয়োজিত নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) বিকেলে রুহিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ জনসভার আয়োজন করা হয়। রুহিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল জব্বারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিপনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মির্জা ফয়সল আমিন। বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি আবু হায়াত মো. নুরনবী, সাংগঠনিক সম্পাদক চৌধুরী মো. মহেবুল্লাহ আবু নুর, রুহিয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মকবুল হোসেন, ১নং রুহিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম রুহিয়া উপজেলা যুবদলের সভাপতি আনার আলীসহ জেলা, উপজেলা ও স্থানীয় অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। জনসভায় বক্তারা উপ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের উন্নয়ন অব্যাহত রাখতে ঠাকুরগাঁও মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, ইপিজেত,বিমানবন্দর সহ মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর রেখ যাওয়া অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার লক্ষে নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে ধানের শীষের প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানান।


আপনার মতামত লিখুন
Array