লামায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ: পরিবেশ রক্ষা ও জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণ কর্মসূচি।
লামায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ: পরিবেশ রক্ষা ও জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণ কর্মসূচি।
মোহাম্মদ আলমগীর লামা- বান্দরবান প্রতিনিধি।
পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের আহ্বানকে সামনে রেখে বান্দরবানের লামা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হইয়াছে।
সোমবার (১০ আগস্ট) লামা সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের হাতে এসব চারা তুলিয়া দেওয়া হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়ার সৌজন্যে চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের হাতে চারা তুলে দেওয়ার পাশাপাশি বৃক্ষরোপণ ও বৃক্ষের পরিচর্যার বিষয়ে সচেতন করা হয়।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে বৃক্ষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বিচারে বৃক্ষ নিধনের ফলে পরিবেশের ওপর যে বিরূপ প্রভাব পড়িতেছে, তাহা মোকাবিলায় পরিকল্পিতভাবে বৃক্ষরোপণের পাশাপাশি রোপিত গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করা প্রয়োজন।
তাঁহারা আরও বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও সমাজের কর্ণধার। শৈশব থেকেই তাহাদের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টি করা গেলে ভবিষ্যতে একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সহজ হইবে। একটি চারা রোপণের মধ্য দিয়াই পরিবেশ রক্ষার দায়িত্ব শেষ হয় না; বরং চারাটিকে পরিচর্যার মাধ্যমে পূর্ণাঙ্গ বৃক্ষে পরিণত করাই প্রকৃত দায়িত্ব।
বক্তারা বলেন, একটি বৃক্ষ মানুষের জন্য অক্সিজেন সরবরাহের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা, মাটির ক্ষয়রোধ, বৃষ্টিপাতের স্বাভাবিকতা বজায় রাখা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নির্মল, সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করিতে প্রত্যেক নাগরিককে বৃক্ষরোপণ ও বৃক্ষ সংরক্ষণে এগিয়ে আসিতে হইবে।
লামা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে চারা বিতরণের এ উদ্যোগ স্থানীয় পর্যায়ে পরিবেশ সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নতুন প্রজন্মকে বৃক্ষরোপণে উৎসাহিত করিবে বলিয়া সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন
Array