লামা উপজেলায় বন্যায় মৎস্য প্রজেক্ট ভেসে গেছে, ৮ লাখ টাকার মাছের ক্ষতি।
লামা উপজেলায় বন্যায় মৎস্য প্রজেক্ট ভেসে গেছে, ৮ লাখ টাকার মাছের ক্ষতি।
মুহাম্মাদ আলমগীর লামা বান্দরবান প্রতিনিধি:
বান্দরবান লামা উপজেলার সরই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ জসিম উদ্দিনের মৎস্য প্রজেক্ট সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। পাহাড়ি ঢল ও বন্যার পানিতে প্রায় ৮ লাখ টাকার বিভিন্ন প্রজাতির মাছ ভেসে গেছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত খামারি
লামা উপজেলায় টানা কয়েকদিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এর ফলে উপজেলার মৎস্য খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, সরই ইউনিয়নের মোহাম্মদ জসিম উদ্দিনের মাছের প্রজেক্টটি পানির তোড়ে প্রায় পুরোপুরি তলিয়ে যায়। প্রজেক্টের পুকুরের পাড় ভেঙে গেলে পুকুরে থাকা বিভিন্ন প্রজাতির মাছ বন্যার পানিতে চলে যায়
খামারি মোহাম্মদ জসিম উদ্দিন জানান, আকস্মিক এই দুর্যোগে তার আনুমানিক ৮ লাখ টাকার বেশি আর্থিক ক্ষতি হয়েছে। মুহূর্তের মধ্যে পুরো প্রজেক্ট এলাকা পানির নিচে তলিয়ে যাওয়ায় তিনি কীভাবে এই ক্ষতি পুষিয়ে উঠবেন তা নিয়ে চরম দুশ্চিন্তায় আছেন। তিনি দ্রুত সরকারি সহায়তার দাবি জানিয়েছেন
উল্লেখ্য, পাহাড়ি ঢলে এ পর্যন্ত লামা উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর আগে লামা ফিসারীস কমপ্লেক্স লিমিটেড নামে উপজেলার বৃহত্তম মৎস্য খামারের ১০টি পুকুরের পাড় ভেঙে ২৫ লাখ টাকার মাছ ভেসে গেছে বলে খামার কর্তৃপক্ষ জানিয়েছিল ।
উপজেলা মৎস্য বিভাগ জানিয়েছে, বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীদের তালিকা তৈরি করা হচ্ছে এবং সরকারি পুনর্বাসন সহায়তার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে । লামা উপজেলার সরই ইউনিয়ন এলাকাটি পাহাড়ি ও দুর্গম হওয়ায় যোগাযোগ ব্যবস্থাও ব্যাহত হয়েছে বলে জানা গেছে
ঘূর্ণিঝড় ও বন্যায় ক্ষতিগ্রস্ত এই অঞ্চলের মৎস্য খাত পুনরুদ্ধারে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোর এগিয়ে আসা প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন
Array