সখিপুরে রাস্তায় কুড়িয়ে পাওয়া ৮০ হাজার টাকা প্রকৃত মালিক কে ফেরত দিলেন দুই যুবক
সখিপুরে রাস্তায় কুড়িয়ে পাওয়া ৮০ হাজার টাকা প্রকৃত মালিক কে ফেরত দিলেন দুই যুবক
মোঃ আঃ লতিফ মিয়া টাংগাইল জেলা প্রতিনিধি:
টাঙ্গাইলের সখিপুর উপজেলার বড়চওনা- কালিহাতী রাস্তায় পড়ে থাকা ৮০ হাজার টাকা প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেছেন দুই যুবক। ওই দুই যুবক উপজেলার মহানন্দপুর গ্রামের বাসীন্দা মো: মনির হোসেনের ছেলে রাহাত ও আব্দুল মতিনের ছেলে সোহান সুমন। ওই দুই যুবক এমন মহৎ উদ্যোগের কারণে এলাকার মানুষের কাছে প্রশংসিত হয়েছে।
এ বিষয়ে জানা যায় গতকাল শনিবার (২৪ অক্টোবর) দুপুরের দিকে পলাশতলী ওই দুই যুবক একসঙ্গে ঘুরতে যাওয়ার পথে বড়চওনা–কালিহাতী সড়কে ৮০ হাজার টাকা পড়ে থাকতে দেখেন। টাকার প্রকৃত মালিককে খুঁজে বের করার জন্য মাইকিংয়ের করা হয়। ওই এলাকাও পার্শ্ববর্তী এলাকায় টাকা হারানোর বিষয়ে মাইকিং করার এক পর্যায়ে উপযুক্ত প্রমাণের মাধ্যমে টাকার প্রকৃত মালিক মো: আজিজুল কে শনাক্ত করা হয়। তাঁর বাড়ি কালিহাতী উপজেলার সরিষাআটা গ্রামে। আজ রোববার (২৫ অক্টোবর) সকাল ১০টার দিকে পাওয়া ৮০ হাজার টাকা প্রকৃত মালিক মো: আজিজুলের হাতে তুলে দেন ওই দুই যুবক।
হারিয়ে যাওয়া টাকা পুনরায় হাতে পেয়ে মো: আজিজুল খুবই খুশি হয়েছেন এবং ওই দুই যুবকের জন্য প্রাণভরে দোয়া করেছেন। ওই দুই যুবকের সততা, নিষ্ঠা ও মানবিকতার কারণে স্থানীয় গ্রামের মানুষের কাছে অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করেন তিনি।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা আব্দুল লতিফ মাস্টার বলেন, ওরা দূজন আমার ছাত্র, রাস্তায় কুড়িয়ে পাওয়া টাকা প্রকৃত মালিককে ফেরত দেওয়ার মাধ্যমে ওই দুই ছাত্র যে মহৎ মানসিকতার পরিচয় দিয়েছে,সেজন্য আমি একজন শিক্ষক হিসেবে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। জীবন চলার পথে এমন সততা সত্যি অনুকরণীয়। সততার ন্যায় ভালো কাজের মাধ্যমে জীবনের অনাবিল প্রশান্তি খুঁজে পাওয়া সম্ভব। আমার দূ ছাত্রের জন্য আমি অন্তরের অন্ত: স্থল থেকে দোয়া করছি মহান রাব্বুল আলামিন যেনো ওদেরকে সবসময় ভালো রাখেন সুস্থ রাখেন।


আপনার মতামত লিখুন
Array