সাংবাদিক আনোয়ার হোসেনের পিতার প্রয়াণে রুহিয়ায় শোকের ছায়া
সাংবাদিক আনোয়ার হোসেনের পিতার প্রয়াণে রুহিয়ায় শোকের ছায়া
মোঃ শফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও :
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার দৈনিক ‘যুগের আলো’ পত্রিকার প্রতিনিধি মোঃ আনোয়ার হোসেনের পিতা পসার উদ্দীন বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি গত রবিবার (৩০ আগস্ট) রাতে মধুপুর’ নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন। সোমবার (৩১ আগস্ট) বিকেল ৫টা ৩০ মিনিটে মধুপুর ঈদগাহ ময়দানে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে নিকটস্ত কবরস্থানে তাঁকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি ৭ কন্যা ও ৩ পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর এই মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন রুহিয়া উপজেলা মডেল প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক আলাল হোসেন আকাশ।রুহিয়া উপজেলা বি এন পির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম রিপন ১নং রুহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল হক বাবু এবং ঠাকুরগাঁও জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও রুহিয়া উপজেলা বি এন পির যুগ্ম সাধারণ সম্পাদক মকবুল হোসেন। গিন্নিদেবী আগরওয়াল মহিলা কলেজের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা। এ ছাড়া রুহিয়ার বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে গভীর শোক প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন
Array