সাতকানিয়ায় হাজি নজির আহমাদ ফাউন্ডেশনের উদ্যোগে ছদাহার বন্যাকবলিত মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ।
সাতকানিয়ায় হাজি নজির আহমাদ ফাউন্ডেশনের উদ্যোগে ছদাহার বন্যাকবলিত মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ।
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
সাতকানিয়া উপজেলার ছদাহায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে উপহার সামগ্রী বিতরণ করেছে ‘হাজি নজির আহমাদ ফাউন্ডেশন’।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজি নজির আহমদ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ মুরশেদ।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছদাহা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর, সেক্রেটারি এবং দলটির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব মোহাম্মদ মুরশেদ বলেন”বন্যা আমাদের জনপদে এক বিপর্যয় ডেকে এনেছিল। হাজি নজির আহমাদ ফাউন্ডেশন শুরু থেকেই মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছে। আজকের এই উপহার সামগ্রী বিতরণ কেবল একটি সহায়তা নয়, এটি আমাদের নৈতিক দায়িত্ব। ছদাহার প্রতিটি দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো এবং তাদের পুনর্বাসনে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন “দুর্যোগ ও বিপদে মানুষের পাশে দাঁড়ানোই হলো প্রকৃত ইমান ও মনুষ্যত্বের পরিচয়। বর্তমান সংকটে ছদাহার বন্যাকবলিত মানুষ যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তা কাটিয়ে উঠতে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। হাজি নজির আহমাদ ফাউন্ডেশন যেভাবে আজ জনগণের দোরগোড়ায় সেবা নিয়ে এসেছে, তা সত্যিই প্রশংসনীয়। সরকার ও ব্যক্তিগত উদ্যোগে আমরা সবসময় আপনাদের পাশে আছি এবং ভবিষ্যতেও আপনাদের যেকোনো প্রয়োজনে সর্বাত্মক সহযোগিতা প্রদান করে যাবো।
অনুষ্ঠান শেষে মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয় এবং শান্তিপূর্ণ পরিবেশে বন্যাকবলিত অসহায় মানুষের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন
Array