সাতকানিয়ার কেওঁচিয়া হেডমাস্টার পাড়ায় বনবাসীদের পাশে রুবেল: মানবিক সহায়তা বিতরণ।
সাতকানিয়ার কেওঁচিয়া হেডমাস্টার পাড়ায় বনবাসীদের পাশে রুবেল: মানবিক সহায়তা বিতরণ।
সাতকানিয়া চট্টগ্রাম প্রতিনিধি:
সাতকানিয়া উপজেলার কেওঁচিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের হেডমাস্টার পাড়ায় চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় বনবাসীদের মাঝে ত্রাণের পাশাপাশি মানবিক উপহার সামগ্রী বিতরণ করেছেন কেওঁচিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফোরুক কোম্পানির বড় ছেলে রুবেল।
সম্প্রতি টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে কেওঁচিয়া ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে জনদুর্ভোগ চরমে পৌঁছায়। এই সংকটময় মুহূর্তে সাধারণ মানুষের কষ্টের কথা বিবেচনা করে নিজস্ব উদ্যোগে রুবেল হেডমাস্টার পাড়ার অসহায় ও দুস্থ পরিবারের ঘরে ঘরে পৌঁছে দেন উপহার সামগ্রী।
এসময় উপস্থিত ছিলেন কেওঁচিয়া ১নং ওয়ার্ডের ইউপি সদস্য লাভলু। স্থানীয় বাসিন্দারা জানান, এই দুর্দিনেও তাদের পাশে দাঁড়িয়ে রুবেল যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তা অত্যন্ত প্রশংসনীয়।
উপহার সামগ্রী বিতরণ শেষে রুবেল বলেন, “বন্যা পরিস্থিতির কারণে আমাদের অনেক ভাই-বোন আজ কর্মহীন হয়ে পড়েছেন। আমি ব্যক্তিগত জায়গা থেকে তাদের সামান্য সহযোগিতা করার চেষ্টা করেছি মাত্র। বিপদের সময় একে অপরের পাশে দাঁড়ানোই আমাদের এলাকার মানুষের ঐতিহ্য। সাধ্যমতো আমি ভবিষ্যতে তাদের পাশে থাকার অঙ্গীকার করছি।”
এ সময় ১নং ওয়ার্ডের ইউপি সদস্য লাভলু বলেন, “রুবেলের এই মানবিক উদ্যোগ স্থানীয়দের দুর্ভোগ লাঘবে বড় ভূমিকা রাখছে। আমরা সম্মিলিতভাবে এলাকার ক্ষতিগ্রস্ত সকল মানুষের পাশে দাঁড়ানোর জন্য কাজ করে যাচ্ছি।”
স্থানীয় সচেতন মহল রুবেল ও লাভলু মেম্বারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং সমাজের বিত্তবানদের এমন সংকটের সময় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন
Array