সুদীর্ঘ ২০ বছর পলাতক থাকার পর পার্বত্য বান্দরবান জেলার হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও ০৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার।
সুদীর্ঘ ২০ বছর পলাতক থাকার পর পার্বত্য বান্দরবান জেলার হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও ০৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার।
নিজস্ব প্রতিবেদক:
সুদীর্ঘ ২০ বছর পলাতক থাকার পর পার্বত্য বান্দরবান জেলার হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও ০৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অত্যন্ত নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে কাজ করে আসছে। সন্ত্রাস দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদকবিরোধী অভিযান পরিচালনার পাশাপাশি হত্যা, ধর্ষণ ও দণ্ডপ্রাপ্ত পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে র্যাব সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ২৬ জুলাই ২০২৬ খ্রিঃ তারিখ দুপুর আনুমানিক ১১:৫৫ ঘটিকায় র্যাব-১৫, সিপিসি-৩ (বান্দরবান ক্যাম্প)-এর একটি চৌকস আভিযানিক দল পার্বত্য বান্দরবান জেলার সদর থানাধীন সদর ইউনিয়নের ‘ওয়াই জংশন’ এলাকায় এক বিশেষ ও ঝটিকা অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে ২০০৭ সালের একটি চাঞ্চল্যকর হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও প্রায় ২০ বছর ধরে আত্মগোপনে থাকা পলাতক আসামি উসিংনু মার্মা (৩৮)-কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামি উসিংনু মার্মা (৩৮)। সে বান্দরবান পার্বত্য জেলার সদর থানাধীন লুলাইন হেডম্যান পাড়ার বাসিন্দা রে অং মারমার ছেলে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ২০০৭ বান্দরবান সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। বিচারিক প্রক্রিয়ায় বিজ্ঞ আদালত তাকে মৃত্যুদণ্ড ও ১০,০০০/- (দশ হাজার) টাকা অর্থদণ্ড এবং ০৭ (সাত) বছরের সশ্রম কারাদণ্ড ও ১০,০০০/- (দশ হাজার) টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ০৬ (ছয়) মাসের কারাদণ্ডে দণ্ডিত করেন। উক্ত সাজা এড়াতে আসামি দীর্ঘ দিন যাবৎ দেশের বিভিন্ন দুর্গম এলাকায় আত্মগোপনে ছিল।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বান্দরবান সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
অপরাধ দমনে র্যাবের এ ধরনের সফল ও সমসাময়িক অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন
Array