অভিজ্ঞতার নেতৃত্বে গড়ি নতুন টেকনাফ – টেকনাফ উপজেলা এনসিপির আহ্বান
অভিজ্ঞতার নেতৃত্বে গড়ি নতুন টেকনাফ – টেকনাফ উপজেলা এনসিপির আহ্বান
নিজস্ব প্রতিবেদক:
দীর্ঘ ১০মাস যাবৎ জাতীয় নাগরিক পার্টি – এনসিপি, টেকনাফ উপজেলায় শীর্ষ পদে দায়িত্ব পালনের অভিজ্ঞতা থেকে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আগামী ১০ বছরের রাজনীতির শক্ত ভিত্তি গড়ে তুলতে প্রয়োজন অভিজ্ঞতাসম্পন্ন প্রবীণদের সক্রিয় অংশগ্রহণ।
#সেই লক্ষ্যকে সামনে রেখেই আমরা টেকনাফ উপজেলা এনসিপির সম্ভাব্য আহ্বায়ক কমিটিকে সাজাতে চাই ৪০ বছর বা তদূর্ধ্ব বয়সী, সমাজে সম্মানিত ও অভিজ্ঞ নাগরিকদের নেতৃত্বের ছায়াতলে।
অগ্রগতি:
এই পর্যন্ত টেকনাফ উপজেলায় নিম্নোক্ত কমিটিসমূহ গঠিত হয়েছে এবং তাদের কার্যক্রম চলমান রয়েছে:
1.টেকনাফ উপজেলা এনসিপি সার্চ কমিটি
2.টেকনাফ উপজেলা জাতীয় যুবশক্তি আহ্বায়ক কমিটি
3.টেকনাফ উপজেলা জাতীয় ছাত্রশক্তি আহ্বায়ক কমিটি
4.হ্নীলা ইউনিয়ন এনসিপি সার্চ কমিটি
5.সদর ইউনিয়ন এনসিপি সার্চ কমিটি
6.হোয়াইক্যং ইউনিয়ন এনসিপি সার্চ কমিটি
পাশাপাশি জাতীয় শ্রমিক শক্তি, টেকনাফ উপজেলা কমিটি গঠনের কার্যক্রমও চলমান আছে। অতিশীঘ্রই অন্যান্য উইংয়ের ইউনিয়ন কমিটি গঠনের কাজও সংশ্লিষ্ট দায়িত্বশীলরা শুরু করেছেন।ইনশাআল্লাহ, খুব শীঘ্রই এনসিপির পৌরসভা, সাবরাং ও বাহারছড়া ইউনিয়ন কমিটি প্রকাশিত হবে।
পরিকল্পনা:
আগামী সেপ্টেম্বরের মধ্যে টেকনাফ উপজেলা এনসিপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠিত হবে।
এখানে কোনো স্বজনপ্রীতি নয়। মেধা, যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতেই শীর্ষ পদে আপনাদের সর্বোচ্চ সম্মান দেওয়া হবে।
তরুণরা প্রবীণ তথা অভিজ্ঞদের হাতে নেতৃত্ব তুলে দিয়ে, তাদের দিকনির্দেশনায় টেকনাফ উপজেলা এনসিপিকে একটি আদর্শ ও গতিশীল সংগঠন হিসেবে গড়ে তুলতে চাই।
এই মহান দায়িত্বে অংশগ্রহণের জন্য আমরা বিশেষভাবে আহ্বান জানাচ্ছি -শিক্ষক, প্রকৌশলী, চিকিৎসক, প্রাক্তন সামরিক ও সরকারি কর্মকর্তা এবং সমাজসেবকসহ সকল শ্রেণি-পেশার সম্মানিত মানুষকে।
টেকনাফকে দুর্নীতিমুক্ত, উন্নত ও নাগরিকবান্ধব উপজেলা হিসেবে গড়ে তোলার এই যাত্রায় আমরা সবাই একাত্ম হই।


আপনার মতামত লিখুন
Array