সাতকানিয়ায় হিফযুল কুরআন প্রতিযোগিতা ২০২৬ আয়োজন
সাতকানিয়ায় হিফযুল কুরআন প্রতিযোগিতা ২০২৬ আয়োজন
প্রতিনিধি মুহাম্মদ আকতার উদ্দিন
কুরআনের আলো ছড়িয়ে দেওয়া, নতুন প্রজন্মকে হিফযুল কুরআনের প্রতি উৎসাহিত করা এবং হাফেজে কুরআনদের মেধা ও প্রতিভা বিকাশের লক্ষ্যে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, চট্টগ্রাম বিভাগ জোন-১-এর সাতকানিয়া উপজেলা শাখার উদ্যোগে ‘হিফযুল কুরআন প্রতিযোগিতা ২০২৬’ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
আয়োজকরা জানান, এ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের হিফযের প্রতি আগ্রহ বৃদ্ধি, কুরআন মুখস্থের মানোন্নয়ন এবং হাফেজে কুরআনদের প্রতিভা বিকাশে উৎসাহ দেওয়া হবে। পাশাপাশি নতুন প্রজন্মের মাঝে কুরআনের শিক্ষা ও মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, এটি শুধু একটি প্রতিযোগিতা নয়; বরং কুরআনের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করা, হিফযের মান রক্ষা করা এবং আগামী প্রজন্মকে কুরআনের খেদমতে উদ্বুদ্ধ করার একটি সুন্দর প্রয়াস।
এ সময় হাফেজে কুরআনদের উৎসাহিত করতে এবং কুরআনের খেদমতে ঐক্যবদ্ধ হতে সকলের সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করা হয়।
হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ
চট্টগ্রাম বিভাগ জোন-১
“ঐক্যবদ্ধ হুফফাজ • কুরআনের খেদমতে • উম্মাহর কল্যাণে”



আপনার মতামত লিখুন
Array