আগামী নির্বাচনে চট্টগ্রামের মীরসরাই পৌরসভায় আবার মেয়র প্রার্থী হচ্ছেন রফিকুল ইসলাম পারভেজ
আগামী নির্বাচনে চট্টগ্রামের মীরসরাই পৌরসভায় আবার মেয়র প্রার্থী হচ্ছেন রফিকুল ইসলাম পারভেজ
এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :
উত্তর চট্টগ্রামের মীরসরাই পৌরসভা বিএনপি’র সাবেক সদস্য সচিব এজেডএম রফিকুল ইসলাম পারভেজ বিগত ২০১৫ সালে আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন লাভ করে দলীয় প্রতীক ‘ধানের শীষ’ নিয়ে নির্বাচনে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিলেন মেয়র পদে। কিন্তু, আওয়ামী লীগের পেশী শক্তি/আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষিয় এবং নির্দেশিত সন্ত্রাসীদের হুমকি ধামকির কারণে নির্বাচন ও করতে পারেননি তিনি।
আর দীর্ঘ ১১ বছর পর বর্তমান বিএনপি সরকারের অধীনে আগামী নির্বাচনে ও তিনি মীরসরাই পৌরসভার মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে কাজ করে যাচ্ছেন।
তবে, বিগত সময়ে অনুষ্ঠিত নির্বাচনের মতো আগামী নির্বাচনে দলীয় কোনো প্রতীক থাকবে না বলে দলের পক্ষ থেকে ঘোষণা দেয়া হয়েছে। এবং দলীয় ভাবে একক প্রার্থী ও ঘোষণা দেয়া হবে।
এখন ভাবনার বিষয়- দল থেকে মীরসরাই পৌরসভা নির্বাচনে মেয়র পদে কাকে মনোনয়ন দেয়া হয়।
প্রাসঙ্গিক ক্রমে গত নির্বাচনে দল থেকে মনোনয়ন লাভ করে দলীয় প্রতীক নিয়ে নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করা এজেডএম রফিকুল ইসলাম তার অভিমতে জানান- যেহেতু আমাকে বিগত ২০১৫ সালে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে মীরসরাই পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য দলীয় ভাবে মনোনয়ন দিয়ে দলীয় প্রতীক ‘ধানের শীষ’ হাতে তুলে দেয়া হয়েছিলো সেহেতু আগামী নির্বাচনে ও দল আমাকে মনোনয়ন দিয়ে মীরসরাই পৌরসভায় মেয়র পদটি দলের রাখতে চাই।
তিনি এ ও বলেন, বিগত সময়ে আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে যেভাবে আমাকে সুযোগ না দিয়ে আমার বিজয় ছিনিয়ে নেয়া হয়েছিলো।
তবে, বর্তমান বিএনপি সরকারের অধীনে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী হয়ে দলকে মীরসরাই পৌরসভার মেয়রের আসনটি উপহার দিতে দল থেকে মনোনয়ন প্রত্যাশা করছেন বলে ও জানান দেন তিনি। এর বাইরে নির্বাচনী কর্মতৎপরতা শুরু হলে তার মুখোমুখি হয়ে বিস্তারিত তুলে ধরা হবে।


আপনার মতামত লিখুন
Array