চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি ও দাখিল জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা।
চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি ও দাখিল জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা।
সাতকানিয়া চট্টগ্রাম প্রতিনিধি :
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চট্টগ্রাম জেলা দক্ষিণের উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সম্মানে এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সকালে সাতকানিয়ার কেরানীহাটস্থ সি-ওয়ার্ল্ড রেস্টুরেন্টে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চট্টগ্রাম জেলা দক্ষিণের সভাপতি ডি.এম. আসহাব উদ্দিনের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি জিল্লুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের অর্থনীতি ও ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. শরিফুল হক।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিক্ষা ও ব্যবসায় শিক্ষা সম্পাদক মুহাম্মদ ইব্রাহিম। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু)-এর সাধারণ সম্পাদক এস.এম. ফরহাদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার সেক্রেটারি অধ্যক্ষ বদরুল হক।
এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ এবং সংবর্ধিত কৃতী শিক্ষার্থীরা।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, “কৃতিত্বপূর্ণ ফলাফল জীবনের চূড়ান্ত গন্তব্য নয়; বরং তা আগামী দিনের পথচলার একটি গুরুত্বপূর্ণ ধাপমাত্র।” আধুনিক শিক্ষার সঙ্গে নৈতিক ও মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ের ওপর জোর দিয়ে তাঁরা বলেন, আজকের এই কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির নেতৃত্ব দেবে। তাই জ্ঞানার্জনের পাশাপাশি মেধা, সততা, মানবিকতা এবং দেশপ্রেমে সমৃদ্ধ হয়ে একটি সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী বাংলাদেশ গঠনে এগিয়ে আসার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয় এবং তাদের সর্বাঙ্গীন উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।


আপনার মতামত লিখুন
Array