বান্দরবানে নানা আয়োজনে আন্তর্জাতিক বাংলা সাহিত্য কাব্য পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।
বান্দরবানে নানা আয়োজনে আন্তর্জাতিক বাংলা সাহিত্য কাব্য পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:
“বিশুদ্ধ সাহিত্য চর্চাই হোক সম্প্রীতির বন্ধন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক বাংলা সাহিত্য কাব্য পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৮ই আগস্ট} সন্ধ্যায় হিলটপ এনজিও কার্যালয় প্রাঙ্গণে এই আনন্দঘন অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
আন্তর্জাতিক বাংলা সাহিত্য কাব্য পরিষদের উদ্যোগে ও হিলটপ এনজিওর সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার বান্দরবানের আঞ্চলিক পরিচালক মো. রফিকুল ইসলাম, সংগঠনের সভাপতি ও বিশিষ্ট কবি, বাংলাদেশ মানবাধিকার কমিশন সদর দপ্তরের বিশেষ প্রতিনিধি মিসেস নীলিমা আক্তার নীলার সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও সাংবাদিক এবং আন্তর্জাতিক বাংলা সাহিত্য কাব্য পরিষদের প্রতিষ্ঠাতা সম্পাদক মো. শাহাজাহান মজুমদার, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ফেনীর সহকারী অধ্যাপক ও বিশিষ্ট কবি মোজাম্মেল হোসেন, বিশিষ্ট কবি শোয়েব মজুমদার, মো. সাইফুল ইসলাম, খন্দকার মাহবুব ই-এলাহী, বিদ্যুৎ ত্রিপুরা এবং এবিএন বাংলা টিভি-র চেয়ারম্যান ও জাতীয় দৈনিক নববাণী পত্রিকার বান্দরবান জেলা প্রতিনিধি মোঃ আসমত হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন স্থান থেকে আমন্ত্রিত কবি, সাহিত্যিক, সংগঠনের অন্যান্য কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সাহিত্য মানুষকে মানবিক হতে শেখায় এবং বিভিন্ন সংস্কৃতির মধ্যে সেতুবন্ধন তৈরি করে। বিশুদ্ধ সাহিত্য চর্চার মাধ্যমেই সমাজে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখা সম্ভব।
আলোচনা সভা শেষে আমন্ত্রিত কবিদের কণ্ঠে কবিতা আবৃত্তি এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।


আপনার মতামত লিখুন
Array