খুঁজুন
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ২৮ ভাদ্র, ১৪৩৩ | ই-পেপার |
ads

বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকীর মিছিলে মুখর সাতকানিয়া: নেতৃত্বে শেফায়েত উল্লাহ চক্ষু

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৩:২৮ অপরাহ্ণ
বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকীর মিছিলে মুখর সাতকানিয়া: নেতৃত্বে শেফায়েত উল্লাহ চক্ষু

বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকীর মিছিলে মুখর সাতকানিয়া: নেতৃত্বে শেফায়েত উল্লাহ চক্ষু

সাতকানিয়া চট্টগ্রাম প্রতিনিধি

 

বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের সাতকানিয়ায় দক্ষিণ জেলা বিএনপির সদস্য সেফায়েত উল্লাহ চক্ষুর নেতৃত্বে সাতকানিয়া উপজেলা ও পৌর বিএনপির বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার বিকেলে উপজেলা মডেল মসজিদ চত্বর থেকে র‍্যালিটি শুরু হয়ে  চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে সাতকানিয়া রিসোর্টে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

 

এসময় দক্ষিণ জেলা বিএনপির সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপি নেতা নূরুল আবছার,উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক এম এ রহিম, সাবেক যুগ্ন আহবায়ক নুরুল আফসার, সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক শওকত আলী, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এম এ মোমেন, বিএনপি নেতা এডভোকেট ওমর চৌধুরী, বিএনপি নেতা মাস্টার ইসমাইল, মোঃ ইলিয়াস, পৌর বিএনপি নেতা নাসির উদ্দিন, হেফাজুতুর রহমান,দিদারুল ইসলাম বাপ্পি, মোঃ ফয়সাল জামাল,দুলাল, হাকিম বিএনপি নেতা সালে আহাম্মদ,নাজির বাদশা,আবু তৌহিদ, কামাল উদ্দিন, আবুল কালাম,কামালসহ যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল ও মহিলা দলের  নেতৃবৃন্দ।

 

প্রধান অতিথির বক্তব্যে সেফায়েত উল্লাহ চক্ষু বলেন, “জাতির প্রতিটি ক্লান্তিকালে এবং চরম সংকটে বিএনপি অতন্দ্র প্রহরীর মতো জনগণের পাশে দাঁড়িয়েছে। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এমন এক সময়ে এই দল প্রতিষ্ঠা করেছিলেন, যখন দেশ এক গভীর রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে নিক্ষিপ্ত হয়েছিল। ইতিহাস সাক্ষী বাংলাদেশ যখনই কোনো ভয়াবহ দুর্যোগ, গণতন্ত্রের অনুপস্থিতি কিংবা শৃঙ্খলে আবদ্ধ হয়েছে, তখনই বিএনপি এ দেশের মুক্তিকামী জনগণকে সঙ্গে নিয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে এবং জাতির আস্থার মূর্ত প্রতীক হিসেবে আবির্ভূত হয়েছে। আজকের এই ঐতিহাসিক দিনে আমাদের শপথ নিতে হবে, জনগণের মৌলিক অধিকার রক্ষা এবং বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধারের যে দীর্ঘ লড়াই আমরা চালিয়ে যাচ্ছি, তা যেকোনো মূল্যে সফল করতে হবে। ফ্যাসিবাদী শক্তির যূপকাষ্ঠে পিষ্ট হওয়া জনগণের অধিকার ফিরিয়ে দিতে এবং দেশকে একটি আত্মনির্ভরশীল ও গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তর করতে নেতাকর্মীদের ইস্পাতকঠিন ঐক্যের বিকল্প নেই।”

রুহিয়ায় অগ্নিকাণ্ডে নিঃস্ব ৩ পরিবার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫২ অপরাহ্ণ
রুহিয়ায় অগ্নিকাণ্ডে নিঃস্ব ৩ পরিবার

রুহিয়ায় অগ্নিকাণ্ডে নিঃস্ব ৩ পরিবার

মোঃ শফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও

 

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার রাজাগাঁও ইউনিয়নের রাজারামপুর এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি পরিবারের সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা ২.২০ মিনিটের সময় এই দুর্ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তরা হলেন, ওই এলাকার মৃতঃ সিরাজ উদ্দিনের তিন ছেলে নাসিরুল ইসলাম (৪০), নজমুল ইসলাম (৩৭) ও আবু জাহেদ (৩৫)। স্থানীয়রা জানান, বেলা ২.২০ মিনিটের সময় হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে তারা দ্রুত এগিয়ে আসেন। স্থানীয় জনতার এবং বোদা উপজেলার ফায়ার সার্ভিসের কর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। এ অগ্নিকাণ্ডে তিন পরিবারের নগদ অর্থসহ আনুমানিক ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন স্বজন ও স্থানীয় বাসিন্দারা। এদিকে খবর পেয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও গভীর শোক প্রকাশ করেছেন রুহিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিপন, রাজাগাঁও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও সাংবাদিক মোঃ আহসান হাবিব মাস্টার এবং রুহিয়া উপজেলা মডেল প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ। তারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দ্রুত সরকারি ও বেসরকারি সহায়তার দাবি জানান।

রুহিয়ায় বেগুন চাষে লাভের মুখ দেখছেন কৃষকরা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৪৯ অপরাহ্ণ
রুহিয়ায় বেগুন চাষে লাভের মুখ দেখছেন কৃষকরা

রুহিয়ায় বেগুন চাষে লাভের মুখ দেখছেন কৃষকরা

মোঃ শফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় লাল তীর জাতের বেগুন চাষ করে বাম্পার ফলন ও কাক্সিক্ষত দাম পেয়ে লাভবান হচ্ছেন স্থানীয় কৃষকরা। এখানকার উৎপাদিত বেগুন স্থানীয় চাহিদাপূরণের পাশাপাশি ঢাকা ও সিলেটসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে। সরেজমিনে রুহিয়া উপজেলার রাজাগাঁও ইউনিয়নের টাঙ্গন ব্রিজ সংলগ্ন উত্তর বঠিনা চাঁদপুর ক্যাম্প এলাকায় গিয়ে দেখা যায় নদীর তীরঘেঁষে চলছে বেগুন কেনাবেচার ব্যস্ততা। পাইকাররা সরাসরি মাঠ থেকেই কৃষকদের কাছ থেকে বেগুন সংগ্রহ করছেন। কথা হয় স্থানীয় কৃষক লোকমান, সোহান, জব্বার মাস্টার ও মনসুরের সঙ্গে। তারা জানান, চলতি মৌসুমে লাল তীরের বেগুন আবাদ করে বেশ ভালো মুনাফা পাচ্ছেন। কৃষক লোকমান বলেন, আমি এবার দেড় বিঘা জমিতে লাল তীর বীজের বেগুন চাষ করেছি। এতে আমার মোট খরচ হয়েছে ৬০ হাজার টাকা। এ পর্যন্ত ৮০ হাজার টাকার বেগুন বিক্রি করেছি। ক্ষেতে যে পরিমাণ বেগুন রয়েছে, তাতে সব মিলিয়ে সর্বমোট ৩ লাখ টাকার বেগুন বিক্রি হবে বলে আশা করছি। এতে সব খরচ বাদ দিয়ে প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা নিট লাভ থাকবে। একই এলাকার কৃষক আবু কালাম, সাদেক হোসেন ও জালালসহ আরও অনেকেই জানান, লাল তীর জাতের বেগুনের ফলন ও বাজার দর দুটোই ভালো পাওয়ায় তারা আর্থিকভাবে ঘুরে দাঁড়াচ্ছেন। এ বিষয়ে রুহিয়া উপজেলা কৃষি অফিসার (অতিরিক্ত দায়িত্ব) নাসিরুল আলম জানান, কৃষি দপ্তরের পক্ষ থেকে কৃষকদের বেগুনসহ নানা জাতের সবজি চাষে নিয়মিত উৎসাহিত ও পরামর্শ দেওয়া হচ্ছে। চলতি মৌসুমে বাজারে বেগুনের উপযুক্ত দাম থাকায় কৃষকরা ভালো লাভ করতে পারছেন। তিনি আরও জানান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে কৃষকদের সব ধরনের কারিগরি ও সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।

রুহিয়ায় মরহুম বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান স্মরণে ফুটসাল টুর্নামেন্ট অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৪৬ অপরাহ্ণ
রুহিয়ায় মরহুম বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান স্মরণে ফুটসাল টুর্নামেন্ট অনুষ্ঠিত

রুহিয়ায় মরহুম বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান স্মরণে ফুটসাল টুর্নামেন্ট অনুষ্ঠিত

মোঃ শফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও

ক্রীড়ায় শক্তি, ‘ক্রীড়ায় বল মাদক ছেড়ে খেলায় চল’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় মরহুম বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান স্মৃতি ফুটসাল ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (দ্বিতীয় মৌসুম)-এর খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বাদ জুম্মা রাজাগাঁও ইউনিয়নের আসাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৩নং রাজাগাঁও ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। মরহুম বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমানের সন্তান ও রুহিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিপন টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন। খেলা শেষে আসাননগর ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন আব্দুল জব্বার, সভাপতি, রুহিয়া উপজেলা বিএনপি, নুরুল ইসলাম নুরু, সভাপতি, রাজাগাঁও ইউনিয়ন বিএনপি, আহসান হাবীব মাস্টার, সাবেক সাধারণ সম্পাদক, রাজাগাঁও ইউনিয়ন বিএনপি, মোস্তবা রাফিত মাহী, সাধারণ সম্পাদক, ঠাকুরগাঁও জেলা জাতীয়তাবাদী ছাত্রদল, দেলোয়ার হোসেন দেলু, আহ্বায়ক, রুহিয়া উপজেলা ছাত্রদল, মহসিন আলী, সভাপতি, রাজাগাঁও ইউনিয়ন ছাত্রদল, আখিরুল ইসলাম, সাধারণ সম্পাদক, রাজাগাঁও ইউনিয়ন ছাত্রদল টুর্নামেন্টের ম্যাচগুলো পরিচালনা করেন বিপুল দাস ও রমজান আলী। খেলার মাঠে ধারাবিবরণী দিয়ে দর্শকদের মাতিয়ে রাখেন জনপ্রিয় ধারাভাষ্যকার তপু।