ভয়াবহ বন্যায় অসহায় মানুষের পাশে কারিতাস বাংলাদেশ, খানখানাবাদে জরুরি ত্রাণ বিতরণ।
ভয়াবহ বন্যায় অসহায় মানুষের পাশে কারিতাস বাংলাদেশ, খানখানাবাদে জরুরি ত্রাণ বিতরণ।
স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম: মোঃ আমিনুল ইসলাম।
টানা ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট স্মরণকালের ভয়াবহ বন্যায় পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ যখন চরমে, ঠিক সেই কঠিন সময়ে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে কারিতাস বাংলাদেশ, চট্টগ্রাম অঞ্চল।
মঙ্গলবার ৩নং খানখানাবাদ ইউনিয়নের বন্যাদুর্গত ও অসহায় পরিবারের মাঝে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ পেয়ে অনেক অসহায় পরিবারের মুখে স্বস্তির হাসি ফুটে ওঠে। দীর্ঘদিন পানিবন্দি অবস্থায় থাকা এসব মানুষের জন্য এই সহায়তা ছিল এক টুকরো আশার আলো।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খানখানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম সিকদার। টেকনিক্যাল অফিসার হিসেবে উপস্থিত ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার মো. জসিম উদ্দিন। এছাড়াও কারিতাস বাংলাদেশের কর্মকর্তাবৃন্দ এবং ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য উপস্থিত থেকে ত্রাণ বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন।
এ সময় বক্তারা বলেন, দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো মানবতার অন্যতম বড় দায়িত্ব। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনরায় স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠান ও সমাজের বিত্তবানদের আরও এগিয়ে আসার আহ্বান জানান তারা।


আপনার মতামত লিখুন
Array