বান্দরবানে র্যাবের সফল অভিযান: ডাকাতি মামলার দীর্ঘদিনের পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার।
বান্দরবানে র্যাবের সফল অভিযান: ডাকাতি মামলার দীর্ঘদিনের পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার।
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার লক্ষ্যে অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে| অপরাধ দমন, আইন-শৃঙ্খলা রক্ষা, অস্ত্র ও মাদক উদ্ধার এবং ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের আইনের আওতায় আনতে র্যাবের চিরুনি অভিযান অব্যাহত রয়েছে|
এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫, কক্সবাজার এর আওতাধীন সিপিসি-৩ (বান্দরবান ক্যাম্প) এর একটি চৌকস আভিযানিক দল গত ১৯ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ রাত ২০:১০ ঘটিকায় বান্দরবান সদর থানাধীন বালাঘাটা এলাকার ঐতিহ্যবাহী স্বর্ণমন্দিরের সামনে একটি বিশেষ অভিযান পরিচালনা করে| উক্ত অভিযানে বান্দরবান সদর থানার একটি চাঞ্চল্যকর ডাকাতি মামলার দীর্ঘদিনের পলাতক ও গ্রেফতারী পরোয়ানাভুক্ত ১ জন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামির পরিচয়: থুই মং প্রু মারমা (৩৫), পিতা: মৃত ক্যাচিং মং মারমা, সাং- চেমী ডলুপাড়া (০১ নং ওয়ার্ড, কুহালং ইউনিয়ন), থানা- বান্দরবান সদর, জেলা- বান্দরবান|
র্যাব ১৫ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়: গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে বান্দরবান সদর থানায় হস্তান্তর করা হয়েছে| অপরাধ ও অপরাধীদের বিরুদ্ধে র্যাব-১৫ এর এই ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন
Array