উখিয়া ও টেকনাফে ৩৩ কেভি বিদ্যুৎ লাইন মেরামত ও গাছপালা কাটার জন্য ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে
উখিয়া ও টেকনাফে ৩৩ কেভি বিদ্যুৎ লাইন মেরামত ও গাছপালা কাটার জন্য ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে
কক্সবাজার প্রতিনিধি: সামিরা আক্তার।
জরুরি রক্ষণাবেক্ষণ কাজ এবং লাইনের আশেপাশের গাছপালা কাটার জন্য আগামীকাল ৩০ই আগস্ট (রবিবার) উখিয়া ও টেকনাফ এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির উখিয়া জোনাল অফিসের পক্ষ থেকে এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, উখিয়া-টেকনাফ ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের জরুরি মেরামত ও লাইনের ঝুলে থাকা বা বিপজ্জনক ডালপালা কাটার কাজ সম্পন্ন করতে সকাল ৭:০০ টা থেকে বিকাল ৪:০০ টা পর্যন্ত একটানা ৯ ঘণ্টা সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ রাখা হবে।
কক্সবাজার টেকনাফ জোনাল অফিসের ডিজিএম জসিম উদ্দিন এর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে গ্রাহকদের উদ্দেশে বলা হয়েছে, টেকনিক্যাল কাজের জটিলতার ওপর ভিত্তি করে বিদ্যুৎ সরবরাহ বন্ধের এই সময়কাল কিছুটা কম-বেশি হতে পারে। তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে।
গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য সংশ্লিষ্ট বিদ্যুৎ কর্তৃপক্ষের পক্ষ থেকে আন্তরিক দুঃখ প্রকাশ করা হয়েছে।


আপনার মতামত লিখুন
Array