কে বড় প্রশাসন নাকি অবৈধ ঔষুধ ব্যবসায়ী সীলগালার তালা ভেঙ্গে দোকান খুলে ওষুধ বিক্রি!
কে বড় প্রশাসন নাকি অবৈধ ঔষুধ ব্যবসায়ী সীলগালার তালা ভেঙ্গে দোকান খুলে ওষুধ বিক্রি!
নিজস্ব প্রতিবেদক
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প লাগোয়া থাইংখালীর মরাগাছতলায় ব্যাঙের ছাতার মত অবৈধভাবে গড়ে উঠেছে ডজনাধিক অবৈধ ফার্মেসী।এসব ফার্মেসীর মধ্যে শাহ জব্বারিয়া ফার্মেসী প্রশাসনের সীলগালা করার পরও তালা ভেঙ্গে ফের বিকিকিনি শুরু করেছে।এতে প্রশাসনের নির্দেশনার কোন প্রকার তোয়াক্কা করছেনা মালিক রিদুয়ান।উক্ত ফার্মেসীর মালিক রিদুয়ান প্রশাসনের নির্দেশনা অমান্য করে মিয়ানমার কেন্দ্রিক পাচারকারীদের হাতে জীবনরক্ষারী ওষুধ তুলে দিচ্ছে বলেও অভিযোগ রয়েছে। উক্ত ফার্মেসীতে প্রায়শ:রোহিঙ্গা মাদক কারবারিদের রহস্যজনক যাতায়াত রয়েছে।জনমনে প্রশ্ন জেগেছে রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক মাদকের সংশ্লিষ্টতা রয়েছে কিনা? তাও খতিয়ে দেখা জরুরী বলে মনে করছেন।এ ব্যাপারে ফার্মেসী মালিক বলেন,সপ্তাহখানেক পূর্বে উপজেলা প্রশাসন ও ওষুধ প্রশাসনের যৌথ অভিযান পরিচালনা কালে সীলগালা করা হয়েছিল।আমার ভগ্নিপতি ওষুধপথ্য নষ্ট হচ্ছে কিনা খুলে দেখেছে মাত্র।ওষুধ প্রশাসনের কর্মকর্তা মোহাম্মদ ফরহাদ সাহেব বলেন,উখিয়ার ইউএনও মহোদয় সীলগালা করা ফার্মেসী খুলেছে, সাংবাদিকদের মারফত জেনেছেন।এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আকতার বলেছেন,সাংবাদিকরা বলেছেন,ড্রাগ সুপারকে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।গত এক সপ্তাহ পূর্বে উখিয়ার কুতুপালং বাজার,থাইংখালী ও বালুখালী বাজারে একাধিক ফার্মেসীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করা হলেও, মরাগাছতলা এলাকায় গড়ে ওথা শাহ জব্বারিয়া ফার্মেসীর মালিক রিদুয়ান প্রশাসনের কোন নির্দেশনা তোয়াক্কা করেছেনা।


আপনার মতামত লিখুন
Array