খুঁজুন
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ২৮ ভাদ্র, ১৪৩৩ | ই-পেপার |
ads

গতিশীল নাগরিক সেবা নিশ্চিত করতে বান্দরবান জেলা পরিষদের দপ্তর পুনর্বিন্যাস

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ১:২৩ পূর্বাহ্ণ
গতিশীল নাগরিক সেবা নিশ্চিত করতে বান্দরবান জেলা পরিষদের দপ্তর পুনর্বিন্যাস

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

গতিশীল নাগরিক সেবা নিশ্চিত করতে বান্দরবান জেলা পরিষদের দপ্তর পুনর্বিন্যাস

বান্দরবান প্রতিনিধি: সুকেল তঞ্চঙ্গ্যা

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের হস্তান্তরিত সরকারি বিভাগ ও দপ্তরগুলোর কার্যাবলি আরও গতিশীল ও সুশৃঙ্খল করার লক্ষ্যে পরিষদের চেয়ারম্যান এবং সদস্যদের মধ্যে নতুন করে দাপ্তরিক দায়িত্ব বণ্টন করা হয়েছে। সম্প্রতি পরিষদ চেয়ারম্যান মাম্যাচিং স্বাক্ষরিত এক অফিস স্মারকে এই আদেশ জারি করা হয়।

১৯৮৯ সালের বান্দরবান পার্বত্য জেলা পরিষদ আইনের ২৭ ধারা অনুযায়ী এই দায়িত্ব বণ্টন করা হয়েছে। পরিষদের হস্তান্তরিত বিভাগগুলোর তদারকি ও সমন্বয় আরও জোরদার করতে পূর্বে জারিকৃত সকল আদেশ বাতিল করে এই নতুন আদেশ অবিলম্বে কার্যকর করা হয়েছে। আগামী ১৮০ দিন পর এই দায়িত্ব বণ্টন পুনমূল্যায়ন করা হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

নতুন এই দায়িত্ব বণ্টনের ফলে জেলার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পর্যটনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতের তদারকি দায়িত্ব নির্দিষ্ট চেয়ারম্যান ও সদস্যদের ওপর ন্যস্ত করা হয়েছে:

পরিষদ চেয়ারম্যান মাম্যাচিং নিজে জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের দায়িত্ব পালন করবেন। এছাড়া জেলা মাধ্যমিক শিক্ষা বিভাগ ও স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের দায়িত্বে রয়েছেন সদস্য মশিউর রহমান এবং স্বাস্থ্য বিভাগ ও জেলা পরিবার পরিকল্পনা বিভাগের দায়িত্ব পেয়েছেন সদস্য লুসাই মং মার্মা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং হর্টিকালচার সেন্টারের দায়িত্ব দেওয়া হয়েছে মাওসেতুং তঞ্চঙ্গ্যাকে। মৎস্য বিভাগ ও ক্রীড়া বিভাগের দায়িত্বে রয়েছেন চংনু মং মার্মা, প্রাণিসম্পদ এবং পরিসংখ্যান বিভাগ পেয়েছেন মং ক্যনু মারমা। তুলা উন্নয়ন বিভাগ অগাস্টিন ত্রিপুরা এবং বিসিক ও বিএডিসি-এর সেচ ও বীজ বিতরণের তদারকি করবেন অবদুল মাবুদ। পর্যটন ব্যবস্থাপনা ও সরকারি গণগ্রন্থাগারের দায়িত্ব পালন করবেন রিয়াল দাও বম। জেলা শিল্পকলা একাডেমী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের দায়িত্বে রয়েছেন অংশ্যাই উ প্রু চাক। সমাজসেবা বিভাগ ও বাজারফান্ড সংস্থার দায়িত্ব সামলাবেন মোহাম্মদ জসীম উদ্দীন। যুব উন্নয়ন অধিদপ্তরের দায়িত্ব পেয়েছেন কাউ প্রু থোয়াই। সমবায় বিভাগ উম্যাচিং, সরকারি শিশু পরিবার কাজী নিরুতাজ বেগম এবং ইমপ্রুভমেন্ট ট্রাস্ট ও কৃত্রিম প্রজনন কেন্দ্রের দায়িত্বে রয়েছেন দনওয়াই ম্রো।

সংশ্লিষ্টরা আশা করছেন, তৃণমূল পর্যায়ে নাগরিক সেবা জোরদার এবং বিভিন্ন সরকারি উন্নয়ন প্রকল্পের সফল বাস্তবায়নে এই দপ্তরভিত্তিক সুনির্দিষ্ট দায়িত্ব বণ্টন গুরুত্বপূর্ণ ও ইতিবাচক ভূমিকা রাখবে।

রুহিয়ায় অগ্নিকাণ্ডে নিঃস্ব ৩ পরিবার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫২ অপরাহ্ণ
রুহিয়ায় অগ্নিকাণ্ডে নিঃস্ব ৩ পরিবার

রুহিয়ায় অগ্নিকাণ্ডে নিঃস্ব ৩ পরিবার

মোঃ শফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও

 

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার রাজাগাঁও ইউনিয়নের রাজারামপুর এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি পরিবারের সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা ২.২০ মিনিটের সময় এই দুর্ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তরা হলেন, ওই এলাকার মৃতঃ সিরাজ উদ্দিনের তিন ছেলে নাসিরুল ইসলাম (৪০), নজমুল ইসলাম (৩৭) ও আবু জাহেদ (৩৫)। স্থানীয়রা জানান, বেলা ২.২০ মিনিটের সময় হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে তারা দ্রুত এগিয়ে আসেন। স্থানীয় জনতার এবং বোদা উপজেলার ফায়ার সার্ভিসের কর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। এ অগ্নিকাণ্ডে তিন পরিবারের নগদ অর্থসহ আনুমানিক ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন স্বজন ও স্থানীয় বাসিন্দারা। এদিকে খবর পেয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও গভীর শোক প্রকাশ করেছেন রুহিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিপন, রাজাগাঁও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও সাংবাদিক মোঃ আহসান হাবিব মাস্টার এবং রুহিয়া উপজেলা মডেল প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ। তারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দ্রুত সরকারি ও বেসরকারি সহায়তার দাবি জানান।

রুহিয়ায় বেগুন চাষে লাভের মুখ দেখছেন কৃষকরা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৪৯ অপরাহ্ণ
রুহিয়ায় বেগুন চাষে লাভের মুখ দেখছেন কৃষকরা

রুহিয়ায় বেগুন চাষে লাভের মুখ দেখছেন কৃষকরা

মোঃ শফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় লাল তীর জাতের বেগুন চাষ করে বাম্পার ফলন ও কাক্সিক্ষত দাম পেয়ে লাভবান হচ্ছেন স্থানীয় কৃষকরা। এখানকার উৎপাদিত বেগুন স্থানীয় চাহিদাপূরণের পাশাপাশি ঢাকা ও সিলেটসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে। সরেজমিনে রুহিয়া উপজেলার রাজাগাঁও ইউনিয়নের টাঙ্গন ব্রিজ সংলগ্ন উত্তর বঠিনা চাঁদপুর ক্যাম্প এলাকায় গিয়ে দেখা যায় নদীর তীরঘেঁষে চলছে বেগুন কেনাবেচার ব্যস্ততা। পাইকাররা সরাসরি মাঠ থেকেই কৃষকদের কাছ থেকে বেগুন সংগ্রহ করছেন। কথা হয় স্থানীয় কৃষক লোকমান, সোহান, জব্বার মাস্টার ও মনসুরের সঙ্গে। তারা জানান, চলতি মৌসুমে লাল তীরের বেগুন আবাদ করে বেশ ভালো মুনাফা পাচ্ছেন। কৃষক লোকমান বলেন, আমি এবার দেড় বিঘা জমিতে লাল তীর বীজের বেগুন চাষ করেছি। এতে আমার মোট খরচ হয়েছে ৬০ হাজার টাকা। এ পর্যন্ত ৮০ হাজার টাকার বেগুন বিক্রি করেছি। ক্ষেতে যে পরিমাণ বেগুন রয়েছে, তাতে সব মিলিয়ে সর্বমোট ৩ লাখ টাকার বেগুন বিক্রি হবে বলে আশা করছি। এতে সব খরচ বাদ দিয়ে প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা নিট লাভ থাকবে। একই এলাকার কৃষক আবু কালাম, সাদেক হোসেন ও জালালসহ আরও অনেকেই জানান, লাল তীর জাতের বেগুনের ফলন ও বাজার দর দুটোই ভালো পাওয়ায় তারা আর্থিকভাবে ঘুরে দাঁড়াচ্ছেন। এ বিষয়ে রুহিয়া উপজেলা কৃষি অফিসার (অতিরিক্ত দায়িত্ব) নাসিরুল আলম জানান, কৃষি দপ্তরের পক্ষ থেকে কৃষকদের বেগুনসহ নানা জাতের সবজি চাষে নিয়মিত উৎসাহিত ও পরামর্শ দেওয়া হচ্ছে। চলতি মৌসুমে বাজারে বেগুনের উপযুক্ত দাম থাকায় কৃষকরা ভালো লাভ করতে পারছেন। তিনি আরও জানান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে কৃষকদের সব ধরনের কারিগরি ও সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।

রুহিয়ায় মরহুম বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান স্মরণে ফুটসাল টুর্নামেন্ট অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৪৬ অপরাহ্ণ
রুহিয়ায় মরহুম বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান স্মরণে ফুটসাল টুর্নামেন্ট অনুষ্ঠিত

রুহিয়ায় মরহুম বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান স্মরণে ফুটসাল টুর্নামেন্ট অনুষ্ঠিত

মোঃ শফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও

ক্রীড়ায় শক্তি, ‘ক্রীড়ায় বল মাদক ছেড়ে খেলায় চল’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় মরহুম বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান স্মৃতি ফুটসাল ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (দ্বিতীয় মৌসুম)-এর খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বাদ জুম্মা রাজাগাঁও ইউনিয়নের আসাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৩নং রাজাগাঁও ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। মরহুম বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমানের সন্তান ও রুহিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিপন টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন। খেলা শেষে আসাননগর ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন আব্দুল জব্বার, সভাপতি, রুহিয়া উপজেলা বিএনপি, নুরুল ইসলাম নুরু, সভাপতি, রাজাগাঁও ইউনিয়ন বিএনপি, আহসান হাবীব মাস্টার, সাবেক সাধারণ সম্পাদক, রাজাগাঁও ইউনিয়ন বিএনপি, মোস্তবা রাফিত মাহী, সাধারণ সম্পাদক, ঠাকুরগাঁও জেলা জাতীয়তাবাদী ছাত্রদল, দেলোয়ার হোসেন দেলু, আহ্বায়ক, রুহিয়া উপজেলা ছাত্রদল, মহসিন আলী, সভাপতি, রাজাগাঁও ইউনিয়ন ছাত্রদল, আখিরুল ইসলাম, সাধারণ সম্পাদক, রাজাগাঁও ইউনিয়ন ছাত্রদল টুর্নামেন্টের ম্যাচগুলো পরিচালনা করেন বিপুল দাস ও রমজান আলী। খেলার মাঠে ধারাবিবরণী দিয়ে দর্শকদের মাতিয়ে রাখেন জনপ্রিয় ধারাভাষ্যকার তপু।