বান্দরবানের রুমায় আন্তর্জাতিক যুব দিবস পালিত।
বান্দরবানের রুমায় আন্তর্জাতিক যুব দিবস পালিত।
রুমা (বান্দরবান) প্রতিনিধি:
“দক্ষতার গড়ি সম্মিলিত ভবিষ্যৎ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের রুমায় আন্তর্জাতিক যুব দিবস-২০২৬ পালিত হয়েছে।
বুধবার (১২ আগস্ট) রুমা সদরের জাইঅং পাড়ায় ইসিসির মাল্টি অ্যাক্টিভিটি রুমে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
প্রকল্পের সুপারভাইজার সিটিপার বমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রুমা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বলরাম চন্দ্র বণিক। বিশেষ অতিথি ছিলেন রুমা প্রেসক্লাবের সভাপতি শৈহ্লাচিং মার্মা।
এ সময় যুব উন্নয়ন অধিদপ্তরের মাঠ কর্মকর্তা মো. হানিফ, প্রকল্পের সমাজকর্মী চম্পা বমসহ প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী, যুব প্রতিনিধি ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় তরুণদের দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দেশের উন্নয়নে যুবসমাজের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, বর্তমান সময়ে শিক্ষার পাশাপাশি বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জন করলে তরুণদের কর্মসংস্থানের সুযোগ বাড়ে। তাই দক্ষ ও আত্মনির্ভরশীল যুবসমাজ গড়ে তুলতে সরকারি-বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
আয়োজকরা বলেন, তরুণদের সম্ভাবনাকে কাজে লাগাতে তাদের প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের সুযোগ বাড়াতে হবে। পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টিসহ তরুণদের এগিয়ে নিতে সহায়ক কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন।
অনুষ্ঠানটি পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্পের আওতায় কমিউনিটি ডেভেলপমেন্ট কনসার্ন (সিডিসি)-এর সহযোগিতায় বাস্তবায়িত হয়। এতে সহযোগিতা করে কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ (সিআইবি)।
এদিকে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে রুমা থানা পাড়ায় ‘আগাপে’র উদ্যোগেও আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে তরুণদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা এবং সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন
Array