বান্দরবান জেলা পরিষদের নবনিযুক্ত সদস্য মাওসেতুং তঞ্চঙ্গ্যাকে সর্বস্তরের জনগণের সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা
বান্দরবান জেলা পরিষদের নবনিযুক্ত সদস্য মাওসেতুং তঞ্চঙ্গ্যাকে সর্বস্তরের জনগণের সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা
চিংনুমং মারমা, রোয়াংছড়ি,বান্দরবান:
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত সম্মানিত সদস্য, রোয়াংছড়ি উপজেলার কৃতি সন্তান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং জেলা বিএনপির সম্মানিত সদস্য জনাব মাওসেতুং তঞ্চঙ্গ্যাকে বিভিন্ন এলাকার পাড়াবাসী ও সামাজিক-ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে উষ্ণ সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
সম্প্রতি ওয়াগই পাড়া বিমুক্তি বিদশণ ভাবনা কুটিরে ধর্ম-দেসনা অনুষ্ঠান শেষে বিভিন্ন পাড়ার গ্রামবাসী ও ধর্মপ্রাণ রোগীরা একত্রিত হয়ে তাঁকে এই সংবর্ধনা জানান। হেমন্দ্র ট্রিপুরার নেতৃত্বে সাধু হেডম্যান ত্রিপুরা পাড়াবাসী, বাংলাদেশ তঞ্চঙ্গ্যা সংস্থা রোয়াংছড়ি অঞ্চল কমিটি এবং পাগলা ছড়া তঞ্চঙ্গ্যা পাড়াবাসীর পক্ষ থেকে নবনিযুক্ত এই সদস্যকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়।
এছাড়া রোয়াংছড়ি বাজার কমিটির পক্ষ থেকেও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত সদস্যকে শুভেচ্ছা ও ফুলেল অভিনন্দন জানানো হয়।
সংবর্ধনা জবাবে জনাব মাওসেতুং তঞ্চঙ্গ্যা বলেন, “জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের নেতা জনাব তারেক রহমান আমাকে যে নতুন দায়িত্ব অর্পণ করেছেন, তা যেন আমি অক্ষরে অক্ষরে পালন করতে পারি। এলাকার জনগণের স্বার্থে এবং সার্বিক উন্নয়নে আমি নিজেকে সর্বদা নিয়োজিত রাখব।”
অনুষ্ঠানে উপষ্ঠিত ছিলেন স্থানীয় রাজনৈতিক বিএনপির ও অঙ্গ সংগঠন এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন পাড়ার বিপুল সংখ্যক গ্রামবাসী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন
Array