বান্দরবান হোটেল হিল রেইনবো উদ্বোধন করেন পার্বত্য মন্ত্রী জনাব সাচিং প্রূ জেরী
বান্দরবান হোটেল হিল রেইনবো উদ্বোধন করেন পার্বত্য মন্ত্রী জনাব সাচিং প্রূ জেরী
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:
মঙ্গলবার (১ সেপ্টম্বর) দুপুর ২ ঘটিকায় বান্দরবান পৌরসভার যৌথ খামার এলাকায় (নীলাচলের রাস্তার মাথা) স্থানে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী জনাব সাচিং প্রু জেরী।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জনাব এস এম আবদুস ছালাম আযাদ, আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান জেলা, নায়েবে আমীর জনাব এডভোকেট আবুল কালাম, সেক্রেটারী জনাব আবদুল আওয়াল।
আরো উপস্থিত ছিলেন, জনাব গোলাম মোস্তফা তাজ, অ্যাডভোকেট মোহাম্মদ আবু তালেব সাংবাদিক আবুল বশর ছিদ্দিকী, জনাব মো: খোরশেদ আলম সহ হিল রেনবো হোটেলে অন্যান্য সদস্য বৃন্দ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে জনাব সাচিং প্রূ জেরি বলেন পর্যটন শিল্প বিকাশে এই ধরনের আয়োজন ইতিবাচক হিসেবে কাজ করবে, তিনি পর্যটন শিল্প বিকাশে সবাইকে সবান্ধবে এগিয়ে আসার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন
Array