উৎসবমুখর পরিবেশে সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২৬ এর ১ম সেমিফাইনাল অনুষ্ঠিত
উৎসবমুখর পরিবেশে সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২৬ এর ১ম সেমিফাইনাল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:
বান্দরবানের কালাঘাটায় উৎসবমুখর পরিবেশে ‘সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর ১ম সেমিফাইনাল ম্যাচ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। ১৭ই অক্টোবর শনিবার সেমিফাইনালের গুরুত্বপূর্ণ এই খেলায় মুখোমুখি হয় ‘রনি ফুটবল একাদশ’ এবং ‘লাঃনিং রং ওপোয়ে যুব কল্যাণ সমিতি, উজানী পাড়া’।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে মাঠে দুই দলের খেলোয়াড়দের নৈপুণ্য এবং দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। খেলায় স্থানীয় ক্রীড়াপ্রেমী শত শত মানুষ উপস্থিত হয়ে খেলোয়াড়দের উৎসাহিত করেন।
উক্ত টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, বান্দরবান পার্বত্য জেলার আমীর এস এম আব্দুছ ছালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের ক্রীড়া সম্পাদক জনাব মোঃ রিয়াজ উদ্দীন।
প্রধান অতিথির বক্তব্যে এস এম আব্দুছ ছালাম আজাদ বলেন, “কালাঘাটা সম্প্রীতির ফুটবল টুর্নামেন্টের সবচেয়ে বড় সার্থকতা হলো—এটি শুধু গোলের প্রতিযোগিতা নয়, বরং মানুষের সঙ্গে মানুষের সম্প্রীতি ও ভালোবাসার বন্ধন আরও দৃঢ় করার একটি সুন্দর উদ্যোগ। সুন্দর ও চমৎকার এই আয়োজনের জন্য আমি আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানাই। আশা করি, এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং কালাঘাটাসহ পুরো বান্দরবানের তরুণ সমাজ খেলাধুলার মাধ্যমে সুস্থ, সুন্দর ও সম্প্রীতিপূর্ণ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
বিশেষ অতিথি মোঃ রিয়াজ উদ্দীন তাঁর বক্তব্যে তরুণদের খেলাধুলায় বেশি করে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “তরুণ সমাজকে মাদকের ছবল থেকে রক্ষা করতে এবং একটি মাদকমুক্ত, ইতিবাচক সমাজ গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই। আমাদের সবাইকে সম্প্রীতির বন্ধনে ঐক্যবদ্ধ থেকে মাদকমুক্ত সমাজ গঠনে এগিয়ে আসতে হবে।”
টুর্নামেন্টের আয়োজকরা জানান, বান্দরবানের ঐতিহ্যবাহী সম্প্রীতি রক্ষা এবং তরুণদের মাদকমুক্ত রেখে সুস্থ ধারার ক্রীড়া চর্চায় উদ্বুদ্ধ করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। সুন্দর ও শৃঙ্খলার সাথে সেমিফাইনাল ম্যাচটি সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটি দর্শক, খেলোয়াড় ও অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন
Array