বমু রিজার্ভ দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ সংরক্ষিত ইউপি সদস্য মুরশিদা বেগম: সংবাদ সংগ্রহ করতে গেলে হুমকি দিলেন সাংবাদিকদের।
বমু রিজার্ভ দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ সংরক্ষিত ইউপি সদস্য মুরশিদা বেগম: সংবাদ সংগ্রহ করতে গেলে হুমকি দিলেন সাংবাদিকদের।
মুহাম্মাদ আলমগীর লামা বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানের লামা বন বিভাগের অধীন বমু বিট রিজার্ভ বনাঞ্চলের সংরক্ষিত জমি দখল করে পাকা ভবন ও নতুন স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় সংরক্ষিত ইউপি সদস্য ও আওয়ামী লীগের নেত্রী মুরশিদার বিরুদ্ধে। এদিকে অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।
উল্লেখ, যেখানে সাধারণ মানুষ রিজার্ভ বনভূমিতে ছোট একটি ঘর নির্মাণ করলেই বন বিভাগের মামলার মুখে পড়েন এবং অনেক ক্ষেত্রে স্থাপনা উচ্ছেদ করা হয়, সেখানে প্রভাবশালী রাজনৈতিক পরিচয়ের কারণে মুরশিদার বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
সাংবাদিকদের হাতে থাকা ভিডিও ফুটেজে দেখা যায়, সংবাদ সংগ্রহে গেলে মুরশিদা উত্তেজিত আচরণ করেন এবং সাংবাদিকদের উদ্দেশে বিভিন্ন হুমকিমূলক বক্তব্য দেন। প্রত্যক্ষদর্শীদের মতে, তিনি সাংবাদিকদের ‘বেঁধে রাখার’ ও ‘দেখে নেওয়ার’ হুমকি দেন। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, “কার অনুমতি নিয়ে এখানে ঢুকছেন?” এবং দাবি করেন, “ফরেস্টরও এখানে আসতে হলে আমার অনুমতি নিয়ে আসে।”
এবিষয়ে সংশ্লিষ্ট বমু বিট কর্মকর্তা রনি পারভেজ এর সাথে আলাপকালে তিনি জানান প্রয়োজনীয় লোক বলের অভাবে রিজার্ভ খেকো আওয়ামী ফ্যাসিস্ট মহিলা মেম্বারের অবৈধস্থাপনা উচ্ছেদ করা সম্ভব হচ্ছে না।তিনি আরও বলেন এ কার্যক্রম চালাতে হলে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা প্রয়োজন।
স্থানীয়দের অভিযোগ, রিজার্ভ বনাঞ্চলের ভেতরে একটি পাকা ভবনের নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এছাড়া আরেকটি নতুন ঘরের নির্মাণকাজও চলমান। ভবন নির্মাণের জন্য মাটি কাটার চিত্রও স্থানীয়দের কাছে রয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সচেতন মহল মনে করছে, বিষয়টি শুধু বনভূমি দখলের অভিযোগ নয়; বরং এটি প্রভাব খাটিয়ে রাষ্ট্রীয় সম্পদ ব্যবহারের প্রশ্নও। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন
Array