খুঁজুন
বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ১৪ শ্রাবণ, ১৪৩৩ | ই-পেপার |
ads

বগুলা রোছমত আলী রামসুন্দর কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল।

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৭:৪৩ অপরাহ্ণ
বগুলা রোছমত আলী রামসুন্দর কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল।

বগুলা রোছমত আলী রামসুন্দর কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল।

সিলেট সুনামগঞ্জ, প্রতিনিধি : এম এ মোতালিব ভুইয়া।

 

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ‘বগুলা রোছমত আলী রামসুন্দর উচ্চ বিদ্যালয় ও কলেজ’-এর ২০২৬ খ্রিষ্টাব্দের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে এক আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১১ ঘটিকায় কলেজ প্রাঙ্গণে অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। জানা গেছে, চলতি বছর প্রতিষ্ঠানটি থেকে সর্বমোট ৯০ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছেন।

 

বগুলা রোছমত আলী রামসুন্দর উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং প্রতিষ্ঠানের এডহক কমিটির সভাপতি অরূপ রতন সিংহ।

 

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বিদায়ী ৯০ জন শিক্ষার্থীর উদ্দেশ্যে অত্যন্ত দিকনির্দেশনামূলক ও অনুপ্রেরণাদায়ী বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, “পরীক্ষায় ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে উঠে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করতে হবে।”

 

সমগ্র অনুষ্ঠানটি যৌথভাবে অত্যন্ত সাবলীল ও সফল সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের জীববিজ্ঞান বিষয়ের শিক্ষক মোঃ মুজিবুর রহমান এবং বাংলা বিষয়ের শিক্ষক জামিল উদ্দিন জোয়ার্দার।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বোগলাবাজার ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মিলন খান, একাডেমিক সুপারভাইজার মোঃ মোস্তাফিজুর রহমান এবং উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ আব্দুল মালেক।

 

এছাড়াও আমন্ত্রিত অতিথি ও গুণীজনদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম মিন্টু, বীর মুক্তিযোদ্ধা মোঃ আছদ্দর আলী এবং বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল মজিদ। অনুষ্ঠানে পরীক্ষার্থীদের অভিভাবকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিদ্যালয় ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

আলোচনা সভা শেষে বিদায়ী ৯০ জন পরীক্ষার্থীর আসন্ন এইচএসসি পরীক্ষা ও ভবিষ্যৎ জীবনের সার্বিক সাফল্য, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করা হয়। পরিশেষে বিদায়ী শিক্ষার্থীদের হাতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিদায়ী শুভেচ্ছা ও স্মৃতি উপহার তুলে দেওয়া হয়।

ঠাকুরগাঁওয়ে শুক নদীকে ঘিরে ভুমিহীন রবিউলের স্বাবলম্বী হওয়ার স্বপ্ন।

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৩:১৬ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে শুক নদীকে ঘিরে ভুমিহীন রবিউলের স্বাবলম্বী হওয়ার স্বপ্ন।

ঠাকুরগাঁওয়ে শুক নদীকে ঘিরে ভুমিহীন রবিউলের স্বাবলম্বী হওয়ার স্বপ্ন।

মোঃ শফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও:

 

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার ৪নং ঢোলার হাট ইউনিয়নের ওপর দিয়ে প্রবাহিত ‘শুক নদী’। নদীর বুকে সমন্বিত হাঁস ও সবজি চাষ করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন বুনছেন ভূমিহীন কৃষক রবিউল ইসলাম (৪৮)। রবিউল ইসলাম ৪নং ঢোলার হাট ইউনিয়নের উত্তর বোয়ালিয়া গ্রামের একজন স্থায়ী বাসিন্দা। সরেজমিনে গিয়ে দেখা যায়, রবিউল ইসলাম শুক নদীর কোল ঘেঁষে ২ বিঘা জমি বর্গা নিয়েছেন। সেখানে তিনি ধুন্দুল, বাঁধাকপি, ফুলকপি, করলা ও কলাসহ বিভিন্ন ধরণের সবজির চাষ করেছেন। পাশাপাশি নদীর তীরেই গড়ে তুলেছেন একটি হাঁসের খামার। জানা গেছে, নিজস্ব সঞ্চয় ও কিছু ধারদেনা মিলিয়ে এই উদ্যোগে রবিউলের সর্বসাকুল্যে খরচ হয়েছে প্রায় ২ লাখ টাকা। তাঁর আশা, বছর শেষে এই হাঁসের খামার ও সবজি বাগান থেকে প্রায় ৫ লাখ টাকা আয় হবে। নিজের এই উদ্যোগ সম্পর্কে রবিউল ইসলাম বলেন, “নদী শুকিয়ে গেলে অনেকেই হতাশ হন, কিন্তু আমি একে একটি সুযোগ হিসেবে দেখেছি। ইউটিউব দেখে অনুপ্রাণিত হয়ে প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে ২০০টি হাঁসের বাচ্চা নিয়ে আমার এই যাত্রা শুরু করি। নদীর স্বাভাবিক পানি ব্যবহার করায় হাঁস পালনের খরচ যেমন কম হয়, তেমনি পলিযুক্ত উর্বর বালুমাটিতে সবজির ফলনও মেলে চমৎকার।” তিনি আরও জানান, বর্তমানে কোনো সরকারি সুযোগ-সুবিধা বা কৃষি বিভাগের পরামর্শ না পেলেও, ভবিষ্যতে নদীর ওপর ভাসমান শেড তৈরি করে বৃহৎ পরিসরে হাঁস পালনের পরিকল্পনা রয়েছে তাঁর। স্থানীয় অধিবাসীরা জানান, শুক নদীকে কাজে লাগিয়ে রবিউল যেভাবে নিজের ভাগ্য বদলানোর চেষ্টা করছেন, তা আশপাশের অনেক বেকার যুবকের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে। নদীর বুকে গড়ে তোলা এই সমন্বিত কৃষি উদ্যোগ কেবল তাঁর নিজের সংসারেই সচ্ছলতা আনবে না, বরং স্থানীয় বাজারে শাকসবজির চাহিদাও অনেকাংশে মেটাবে। সরকারি পৃষ্ঠপোষকতা ও স্থানীয় কৃষি বিভাগের টেকসই পরামর্শ পেলে রবিউল ইসলামের এই উদ্যোগ ঠাকুরগাঁওয়ের কৃষি অর্থনীতিতে আরও বড় অবদান রাখতে পারবে বলে মনে করছেন এলাকার সচেতন মহল। ঠাকুরগাঁও সদর উপজেলা কৃষি অফিসার মো. নাসিরুল আলম বলেন, “বর্তমানে অনেক বেকার যুবককে চাকরির পেছনে হন্যে হয়ে ঘুরতে দেখা যায়। আমরা তাঁদের চাকরির পেছনে সময় নষ্ট না করে একজন সফল উদ্যোক্তা হওয়ার পরামর্শ দিচ্ছি। এ ক্ষেত্রে রবিউল ইসলাম একটি উৎকৃষ্ট উদাহরণ হতে পারেন। তাছাড়া আমাদের মাননীয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী এবং বিএনপির মহাসচিবও এ বিষয়ে যুবকদের স্বাবলম্বী হতে নিরন্তর উৎসাহ জুগিয়ে যাচ্ছেন।

টেকনাফে র‌্যাব-১৫ এর অভিযানে ৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার।

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৩:১২ অপরাহ্ণ
টেকনাফে র‌্যাব-১৫ এর অভিযানে ৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার।

টেকনাফে র‌্যাব-১৫ এর অভিযানে ৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার।

নিজস্ব প্রতিবেদক:

 

এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী গ্রেপ্তার, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদকবিরোধী অভিযান এবং পরোয়ানাভুক্ত পলাতক অপরাধীদের আইনের আওতায় আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ‘বাংলাদেশ আমার অহংকার’ এই মূলমন্ত্রকে ধারণ করে র‌্যাব অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা রক্ষায় সাধারণ মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

 

এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প)-এর একটি চৌকস দল কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানাধীন হ্নীলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডস্থ মোচনী বাজার এলাকায় গত ২৮ জুলাই ২০২৬ তারিখ আনুমানিক ১৬:৪০ ঘটিকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১ জন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‌্যাব।

 

গ্রেপ্তারকৃত আসামি নুরুল হাকিম (৩৮)। সে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রংগীখালী গ্রামের বাসিন্দা আমির হোসেন এর ছেলে।

 

গ্রেপ্তারকৃত আসামি নুরুল হাকিম চট্টগ্রাম জেলার লোহাগড়া থানার মাদকদ্রব্য মামলার এজাহারনামীয় আসামি। উক্ত অপরাধে বিজ্ঞ আদালত কর্তৃক তাকে ০৫ (পাঁচ) বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা জরিমানা, অনাদায়ে আরও ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। রায় ঘোষণার পর থেকেই সে আসামি দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপনে ছিল।

 

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনি কার্যক্রম গ্রহণের লক্ষ্যে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

অপরাধ দমন ও এলাকাকে নিরাপদ রাখতে র‌্যাব-১৫ এর এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

চন্দনাইশ পৌরসভার সেই বিতর্কিত সহকারী কর আদায়কারী মোহাম্মদ আজম খাঁন অবশেষে বদলি!

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ২:৫৫ অপরাহ্ণ
চন্দনাইশ পৌরসভার সেই বিতর্কিত সহকারী কর আদায়কারী মোহাম্মদ আজম খাঁন অবশেষে বদলি!

চন্দনাইশ পৌরসভার সেই বিতর্কিত সহকারী কর আদায়কারী মোহাম্মদ আজম খাঁন অবশেষে বদলি!

 

বিশেষ প্রতিনিধিঃ

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার চন্দনাইশ পৌরসভার সেই বিতর্কিত সহকারী কর আদায়কারী মোহাম্মদ আজম খাঁন অবশেষে বদলি হয়েছে!

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ পৌর-১ শাখা কর্তৃক ২৭ই জুলাই ২০২৬,
মোঃ সগীর হোসেন ( যুগ্ম সচিব) স্বাক্ষরিত প্রজ্ঞাপন অনুযায়ী চন্দনাইশ পৌরসভার সহকারী কর আদায়কারী মোহাম্মদ আজম খাঁনকে চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভায় বদলি করা হয়েছে।

উল্লিখিত কর্মচারী আগামী ৩ আগস্ট এর মধ্যে বদলি হওয়া কর্মস্থলে যোগদান না করলে ৪ আগস্ট তাকে স্ট্যান্ড রিলিজ করা হবে বলে মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ সগীর হোসেন সাক্ষরিত অফিস আদেশে উল্লেখ করা হয়।

বদলিজনিত খবরে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও জনপ্রতিনিধিগণ স্বস্তির নিশ্বাস ফেলছেন। বদলির ঘটনায় নাগরিকদের মাঝে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বদলিকৃত কর্মচারী সহকারী কর আদায়কারী মোহাম্মদ আজম খাঁনের বিরুদ্ধে কাজে অবহেলা, রাজনীতিকরণ ও ঠিকাদারি ব্যবসা করার অভিযোগ আছে।

এর আগে বিভিন্ন পত্রিকা ও অনলাইন পোর্টাল এই কর্মচারী র বিরুদ্ধে সংবাদ করা হয়। এর আগেও এই কর্মচারীকে বদলি করা হয় ।

বদলিকৃত সহকারী কর আদায়কারী মোহাম্মদ আজম খাঁন স্থানীয় বিভিন্ন দলের রাজনৈতিক নেতাদের সহযোগিতায় বদলি ঠেকানোর জন্য পাঁয়তারা করছেন। এর ফলে পৌরসভার স্থানীয় সাধারণ জনগণ তার বদলি আদেশ বহাল রাখার দাবি জানিয়েছেন।##

ছবির ক্যাপশনঃ প্রজ্ঞাপন ও আজম খাঁন।

তারিখঃ ২৯-০৭-২০২৬